গাভীর পেটে বাচ্চা, জবাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা | আই নিউজ বিডি

গাভীর পেটে বাচ্চা, জবাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

বাগেরহাটের শরণখোলায় পেটে বাচ্চাসহ একটি গাভী জবাই করে তার মাংস ও মাথা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ফেলে রেখে গেছে শুধু চামড়া ও নাড়িভুড়ি।..
Eidok-এ শেয়ার
গাভীর পেটে বাচ্চা, জবাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৬নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে এই নির্মম ঘটনা ঘটেছে। 

গাভীর মালিক আবুল কালাম তালুকদার জানান, গাভীটি বাড়ির গোয়াল ঘরে বেঁধে রাতে তারা ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা এবং গাভীটি নেই। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের একটি মাঠে চামড়া ও নাড়িভুড়ি পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা গাভীটি জবাই করে তার মাংস ও মাথা নিয়ে গেছে। 

কালাম তালুকদার আরো জানান, তার গাভীটি ৬ মাসের গর্ভবতী ছিলো। বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় এক লাখ টাকা। শুক্রবার (৭নভেম্বর) সকালে এঘটনায় শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

স্থানীয়রা জানান, সম্প্রতি শরণখোলার গ্রামাঞ্চলে গবাদিপশু (গরু-ছাগল) চুরির ঘটনা বেড়েছে। উপজেলার খোন্তাকাটায় একইভাবে একটি গরু জবাই করে তার মাংস নিয়ে যায় চোরেরা। একের পর এক এমন ঘটনায় গবাদিপশু নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। চোরচক্রদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গবাদিপশু চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ##

 

মাহফুজুর রহমান বাপ্পী

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ חדשות המחוז ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 16 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা חדשות המחוז ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 35 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 16 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 37 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল חדשות המחוז জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 44 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের חדשות המחוז ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 28 Views সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন חדשות המחוז সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 33 Views