জামালপুর

জামালপুরে অপহরণ ও ধ*র্ষণের  মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড

আজ ৫ নভেম্বর রোজ বুধবার
জামালপুর প্রতিনিধি :
Eidok-এ শেয়ার
জামালপুরে অপহরণ ও ধ*র্ষণের  মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: সংগৃহীত

 

জামালপুরে অপহরণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা  আরোপ করা  হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংগা গ্রামের মুন্না মোনাফের ছেলে মজনু মিয়া (২৫),
২. রান্ধনীগাছা গ্রামের মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার (৫৯),
৩. মো. আবুল কাশেমের ছেলে মো. মমিন মিয়া (৪০), এবং
৪. ভাংগুনী ডাংগা গ্রামের মো. ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৭)।

রায়ে সন্তুষ্ট হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফজলুল হক জানান, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে ভিকটিম মোছা: হাবিবা আক্তার চৈতি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ফেরার পথে জামালপুর সদর উপজেলার রশিদপুর বাজারের পশ্চিম পাশে পৌঁছালে আসামিরা তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

পরদিন ১১ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা আসাদুজ্জামান ২৭ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের ৭ ও ৭/৩০ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় চারজন সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন। 

প্রায় চার বছর ধরে চলা আইনি লড়াই শেষে আদালত বুধবার এই রায় দেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস আইন-আদালত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস 66 ভিউ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু আইন-আদালত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 83 ভিউ শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা আইন-আদালত শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 714 ভিউ নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত আইন-আদালত নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 95 ভিউ সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা আইন-আদালত সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 81 ভিউ শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে আইন-আদালত শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 107 ভিউ তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব আইন-আদালত তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 100 ভিউ