চট্টগ্রাম ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রাম ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে

চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে মনোনীত প্রার্থ..
Eidok-এ শেয়ার
চট্টগ্রাম  ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে
ছবি: সংগৃহীত

যে ১০টি আসনে বিএনপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে ৬টিতেই রয়েছে নতুন মুখ। বাকি চারটির তিনটিতে আগে মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন কিন্তু এমপি হতে পারেননি– এমন তিন জন রয়েছেন। একটিতে রয়েছেন হেভিওয়েট প্রার্থী। যিনি একাধিকবার এমপি হয়ে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম-১০ (খুলশী-ডবলমুরিং) আসনের প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।ঘোষিত ১০টি আসনের প্রার্থীরা হলেন– চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। ঘোষিত ১০টি আসনের মধ্যে ৬টিতে এসেছে নতুন মুখ। শুধু চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১২ ও চট্টগ্রাম-১৩ আসনে আছে বিএনপির পুরনো মুখ।এ ছাড়াও ছয়টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। সেগুলো হলো– চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৯ (কোতয়ালি), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ Районные новости জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ 8 Views গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট Районные новости গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট 11 Views ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা Районные новости ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা 8 Views ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের Районные новости ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের 20 Views পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা Районные новости পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 22 Views ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি Районные новости ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 71 Views গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন Районные новости গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 Views