বাজিতপুরে বিএনপি নেতা মীর জলিলের মোটর শোভাযাত্রা ও ৩১ দফার লিফলেট… | আই নিউজ বিডি

বাজিতপুরে বিএনপি নেতা মীর জলিলের মোটর শোভাযাত্রা ও ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠিত....

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
বাজিতপুরে বিএনপি নেতা মীর জলিলের মোটর শোভাযাত্রা ও ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠিত....
বাজিতপুরে বিএনপি নেতা মীর জলিলের মোটর শোভাযাত্রা ও ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠিত....
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মীর জলিলের মোটর শোভাযাত্রা ও ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।....

কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক জিএস মীর জলিলের নেতৃত্বে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল তিনটায় বাজিতপুর পৌরসভার ভাগলপুর এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বাজিতপুর বাজার, কৈলাগ, দিঘীরপাড়, বলিয়াদী ও দিলালপুরসহ বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। পথে পথে সাধারণ মানুষের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন মীর জলিল ও তার কর্মীরা।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য জুলফিকার আহমেদ মারবিন, উপজেলা সাংস্কৃতিক দলের আহ্বায়ক সোহাগ মিয়া ও সদস্য সচিব রাব্বি আহমেদ, উপজেলা ছাত্রদলের কারা নির্যাতিত নেতা কুতুবুদ্দিন আরিফ, বাজিতপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রয়েল আহমেদ, হিলচিয়া ইউনিয়ন বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক দ্বীন ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় রাজনৈতিক মহলে এ শোভাযাত্রা ও লিফলেট বিতরণকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক-প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

Inga kommentarer hittades


News Card Generator