চট্টগ্রামে বিএনপির ১০ প্রার্থী ঘোষিত, বাদ পড়াদের ক্ষোভে সড়ক অবরোধ | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপির ১০ প্রার্থী ঘোষিত, বাদ পড়াদের ক্ষোভে সড়ক অবরোধ

এদিকে মনোনয়ন থেকে বাদ পড়া আসলাম চৌধুরীর সর্মথকরা সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের ভোগান্তি সৃষ্টি ..
Eidok-এ শেয়ার
চট্টগ্রামে বিএনপির ১০ প্রার্থী ঘোষিত, বাদ পড়াদের ক্ষোভে সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
 
 
নেজাম উদ্দীন- চট্টগ্রাম
 
 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে বাদ দেওয়া হয়েছে, ফলে বেশ কিছু নতুন মুখ স্থান পেয়েছেন মনোনয়ন তালিকায়।
 
এদিকে মনোনয়ন থেকে বাদ পড়া আসলাম চৌধুরীর সর্মথকরা সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়
 
৩ই নভেম্বর  সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
 
চট্টগ্রামের ঘোষিত ১০টি আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন—
চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন (চেয়ারম্যান),
চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর,
চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন,
চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,
চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী,
চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ,
চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–হালিশহর) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী,
চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক,
চট্টগ্রাম–১৩ (আনোয়ারা) আসনে সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম,
এবং চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।
 
দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম–৩, ৬, ৯, ১১, ১৪ ও ১৫ আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।
 
মনোনয়ন ঘোষণার পর থেকে চট্টগ্রামজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে নতুন মুখদের মনোনয়নকে ঘিরে একপক্ষে উচ্ছ্বাস, অন্যপক্ষে ক্ষোভ প্রকাশ পেতে দেখা গেছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Политика টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 33 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Политика গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 38 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Политика গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 61 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Политика গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 46 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Политика জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 76 Views মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার Политика মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ Политика টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 32 Views