ডা. সালাউদ্দিন বাবুকে ঢাকা-১৯ আসনের প্রার্থী মনোনয়নে উচ্ছ্বাস: খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি হিমেল খানের কৃতজ্ঞতা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ডা. সালাউদ্দিন বাবুকে ঢাকা-১৯ আসনের প্রার্থী মনোনয়নে উচ্ছ্বাস: খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি হিমেল খানের কৃতজ্ঞতা..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
ডা. সালাউদ্দিন বাবুকে ঢাকা-১৯ আসনের প্রার্থী মনোনয়নে উচ্ছ্বাস: খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি হিমেল খানের কৃতজ্ঞতা..
ডা. সালাউদ্দিন বাবুকে ঢাকা-১৯ আসনের প্রার্থী মনোনয়নে উচ্ছ্বাস: খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি হিমেল খানের কৃতজ্ঞতা..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

 

 


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ঢাকা-১৯ আসনের (সাভার) সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ও সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মোশারফ হিমেল খান।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সবসময় যোগ্য, ত্যাগী ও আদর্শবান নেতাদের মূল্যায়ন করেন। ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব রাজনীতিক, যিনি দীর্ঘদিন ধরে দলের কঠিন সময়ে তৃণমূলের পাশে থেকেছেন। তাঁর মতো নেতাকে প্রার্থী করা হলে জনগণ বিএনপির প্রতি আরও আস্থা পাবে।”

ছাত্রদল নেতা হিমেল খান বলেন, “ডা. বাবুর নেতৃত্বে আমরা সাভার ও আশপাশের এলাকায় গণজোয়ার সৃষ্টি করব। তরুণ প্রজন্ম বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে।”

সাভার ও আশুলিয়া অঞ্চলের বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরাও এই মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, ডা. সালাউদ্দিন বাবু একজন তৃণমূলনির্ভর, সহজ-সরল ও মানবিক চরিত্রের রাজনীতিক, যিনি চিকিৎসক হিসেবেও এলাকার মানুষের পাশে ছিলেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঢাকা-১৯ আসনে বিএনপি বরাবরই শক্তিশালী অবস্থানে ছিল। এবারও যদি দল ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, তবে এই আসনে ডা. বাবুর জয়ের সম্ভাবনা উজ্জ্বল।

এদিকে ছাত্রদল নেতা মোহাম্মদ মোশারফ হিমেল খান নিজের তরুণ নেতৃত্বের ভূমিকাকে সামনে রেখে বলেন, “ছাত্রদলের কর্মীরা এখন পরিবর্তনের অগ্রদূত। আমরা বাবু ভাইয়ের পাশে থেকে মাঠে থাকব, কারণ এটি শুধু নির্বাচনী লড়াই নয়—এটি গণতন্ত্র ও জনগণের অধিকারের লড়াই।”

তিনি  যোগ করেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণার প্রতীক, আর তারেক রহমান আমাদের সংগঠনের চালিকাশক্তি। তাঁদের নেতৃত্বেই বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে।”

 

তৃণমূল কর্মীদের আশা—এই মনোনয়নের মধ্য দিয়ে সাভারে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং আসন্ন নির্বাচনে জনগণের আস্থা পুনরুদ্ধার করবে দলটি।

Geen reacties gevonden


News Card Generator