ঢাকা-১৯ আসনে ডা. বাবুর মনোনয়ন: খালেদা জিয়া ও তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আব্দুল আজিজ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঢাকা-১৯ আসনে ডা. বাবুর মনোনয়ন: খালেদা জিয়া ও তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আব্দুল আজিজ..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
ঢাকা-১৯ আসনে ডা. বাবুর মনোনয়ন: খালেদা জিয়া ও তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আব্দুল আজিজ..
ঢাকা-১৯ আসনে ডা. বাবুর মনোনয়ন: খালেদা জিয়া ও তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আব্দুল আজিজ..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি 

 

 


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ঢাকা-১৯ আসনের এমপি পদপ্রার্থী হিসেবে মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাভার পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ আব্দুল আজিজ।

তিনি এক বিবৃতিতে বলেন, “ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু একজন যোগ্য, সৎ ও ত্যাগী রাজনীতিক। তিনি দীর্ঘদিন ধরে দলের আদর্শ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর মতো একজন নেতৃত্ববান ব্যক্তিকে ঢাকা-১৯ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করা বিএনপির সঠিক সিদ্ধান্ত।”

বিএনপি নেতা মো. আব্দুল আজিজ  বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আবারও জনগণের আস্থা অর্জন করবে। আমরা বিশ্বাস করি, ডা. বাবু নির্বাচিত হলে সাভার ও আশুলিয়ার মানুষের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।”

তিনি ঢাকা-১৯ আসনের সকল নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের আহ্বান জানান— ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বিএনপির বিজয় নিশ্চিত করার জন্য।

Hiçbir yorum bulunamadı


News Card Generator