পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ
সকল জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনে ধানের শীষের কাণ্ডারি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন মাসুদ রানা প্রধান।
আজ গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের নাম ঘোষনার সময় জয়পুরহাট-১ আসনে তাঁর নাম ঘোষনা করা হয়েছে। এ খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
মাসুদ রানা প্রধান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং স্থানীয় পর্যায়ে একজন সক্রিয় ও জনপ্রিয় সংগঠক হিসেবে পরিচিত। দলীয় সূত্রে আরও জানা যায়, আগামী জাতীয় নির্বাচনে জয়পুরহাট-১ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবেই তাঁকে বিবেচনা করছে বিএনপি।
চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।