ফেনীতে ওসি ডিবির নামে প্রতারণা - ফেনী ও চট্টগ্রাম থেকে গ্রেফতার ৪… | আই নিউজ বিডি

ফেনী

ফেনীতে ওসি ডিবির নামে প্রতারণা - ফেনী ও চট্টগ্রাম থেকে গ্রেফতার ৪ প্রতারক

নিজস্ব প্রতিবেদক | আই নিউজ বিডি | ফেনী | ৩ নভেম্বর ২০২৫
Eidok-এ শেয়ার
ফেনীতে ওসি ডিবির নামে প্রতারণা - ফেনী ও চট্টগ্রাম থেকে গ্রেফতার ৪ প্রতারক
ছবি: সংগৃহীত


‎ফেনীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা-এর নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার ঘটনায় চার সদস্যের একটি চক্রকে গ্রেফতার করেছে ফেনী জেলা ডিবি পুলিশ।
‎অভিযানে ৯টি মোবাইল সেট ও ৮১টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
‎
‎জেলা গোয়েন্দা শাখার ওসি মর্ম সিংহ ত্রিপুরা স্থানীয় সূত্রে জানতে পারেন, একটি প্রতারক চক্র তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া প্রোফাইল খুলে প্রতারণা করছে।
‎তারা “ওসি ডিবি ফেনী” নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে সেখানে তাঁর পুলিশের পোশাক পরা ছবি প্রোফাইল পিকচার হিসেবে এবং একটি সরকারি গাড়ির ছবি কভার ফটো হিসেবে ব্যবহার করেছিল।
‎
‎এ অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারকরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিজেকে ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ দাবি করছিল।
‎
‎ওসি মর্ম সিংহ ত্রিপুরা বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং–৬, তারিখ: ০২/১১/২০২৫ খ্রিঃ)।
‎মামলাটি দায়ের করা হয় বাংলাদেশ দণ্ডবিধির ১৭০/১৭১/৪১৯/৪২০/৩৪ ধারা এবং সাইবার সুরক্ষা আইন অধ্যাদেশ ২০২৫ এর ২২ ধারা অনুযায়ী।
‎
‎ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান-এর সার্বক্ষণিক নির্দেশনায়, ডিবি ওসি মর্ম সিংহ ত্রিপুরা-এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই তানিমসহ গোয়েন্দা টিম প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।
‎
‎
‎অভিযুক্তরা হলেন - ১️-জয়নাল (৪০) — পিতা আবু বকর, গ্রাম ঘরদুয়ারা, রাউজান, চট্টগ্রাম।
‎২️-মোঃ ইমরান (২৬) — পিতা মৃত ইসমাইল চৌধুরী, মাতা রোশনারা বেগম, ঢেমশা দক্ষিণ ওমর পালা, সাতকানিয়া, চট্টগ্রাম।
‎৩️- আরিফুল ইসলাম আরমান (১৮) — পিতা মোঃ আলাউদ্দিন, মাতা মোছেনা আক্তার লিপি, দক্ষিণ আবুপুর, শর্শদি, ফেনী সদর।
‎৪️-মাহবুবুর রহমান (৫৬) — পিতা মৃত মোঃ হোসেন, বিবিরহাট, মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
‎
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম, ছবি ও লোগো ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা করত।
‎তারা চাকরি দেওয়ার আশ্বাস, মামলা থেকে অব্যাহতির প্রতিশ্রুতি ও অন্যান্য সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত।
‎
‎জব্দকৃত মোবাইলগুলোতে বিভিন্ন পুলিশ অফিসারের ছবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তালিকা ও মোবাইল নম্বর পাওয়া গেছে।
‎তাদের বিরুদ্ধে পূর্বেও অনুরূপ প্রতারণার মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
‎
‎ডিবি পুলিশ জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
‎
‎
‎ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন:
‎“আইনের নাম ব্যবহার করে জনগণকে প্রতারণা করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ফেনী জেলা পুলিশ সব ধরনের সাইবার প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে।”

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন Distriktsnyheder সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 13 Views জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ Distriktsnyheder জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ 23 Views গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট Distriktsnyheder গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট 24 Views ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা Distriktsnyheder ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা 21 Views ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের Distriktsnyheder ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের 35 Views পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা Distriktsnyheder পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 22 Views ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি Distriktsnyheder ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 73 Views