‘তারুণ্যের চোখে ডোমার’ অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন | আই নিউজ বিডি

‘তারুণ্যের চোখে ডোমার’ অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে কৃতি সন্তানদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে তরুণদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের চোখে ডোমার’।..
Eidok-এ শেয়ার
‘তারুণ্যের চোখে ডোমার’ অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

এ উপলক্ষে আগামী ৮ই নভেম্বর অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় ডোমার জেলা পরিষদ ডাকবাংলোয় ‘স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মো. সিহাব প্রধান এবং নির্বাহী পরিচালক মো. রেদোয়ানুল আমিন রিফাত।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-নির্বাহী পরিচালক মো. সাগর ইসলাম, সদস্য মোছা. নওশিন প্রাপ্তি ও সাধারণ শিক্ষার্থী মো. মোসাব্বের হোসেন সালাফী।

সংবাদ সম্মেলনে মো. সিহাব প্রধান বলেন,  ডোমারের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এলাকার কৃতি সন্তানদের মুখোমুখি করে তাদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে তরুণদের অনুপ্রেরণা জোগানোই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। একই সঙ্গে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনাও হবে এ আয়োজনের অন্যতম লক্ষ্য।”

তিনি আরও জানান, আগামী ৮ই নভেম্বর ডোমার হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে শুধুমাত্র পূর্বনির্ধারিত রেজিস্ট্রেশন সম্পন্ন শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Bezirksnachrichten খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 21 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Bezirksnachrichten ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Bezirksnachrichten ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 31 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Bezirksnachrichten সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 32 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Bezirksnachrichten চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 65 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Bezirksnachrichten চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Bezirksnachrichten চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 63 Views