‘তারুণ্যের চোখে ডোমার’ অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন | আই নিউজ বিডি

‘তারুণ্যের চোখে ডোমার’ অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে কৃতি সন্তানদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে তরুণদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের চোখে ডোমার’।..
Eidok-এ শেয়ার
‘তারুণ্যের চোখে ডোমার’ অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

এ উপলক্ষে আগামী ৮ই নভেম্বর অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় ডোমার জেলা পরিষদ ডাকবাংলোয় ‘স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মো. সিহাব প্রধান এবং নির্বাহী পরিচালক মো. রেদোয়ানুল আমিন রিফাত।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-নির্বাহী পরিচালক মো. সাগর ইসলাম, সদস্য মোছা. নওশিন প্রাপ্তি ও সাধারণ শিক্ষার্থী মো. মোসাব্বের হোসেন সালাফী।

সংবাদ সম্মেলনে মো. সিহাব প্রধান বলেন,  ডোমারের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এলাকার কৃতি সন্তানদের মুখোমুখি করে তাদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে তরুণদের অনুপ্রেরণা জোগানোই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। একই সঙ্গে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনাও হবে এ আয়োজনের অন্যতম লক্ষ্য।”

তিনি আরও জানান, আগামী ৮ই নভেম্বর ডোমার হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে শুধুমাত্র পূর্বনির্ধারিত রেজিস্ট্রেশন সম্পন্ন শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Komentari 0

Nema komentara

povezani članci

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Vijesti iz okruga বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Vijesti iz okruga মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Vijesti iz okruga প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Vijesti iz okruga মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Vijesti iz okruga রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Vijesti iz okruga খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Vijesti iz okruga রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 Views