আল-হায়াত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

****
اشتراک‌گذاری در Eidok
আল-হায়াত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
عکس: گردآوری‌شده

রাসেল মাহমুদ, যশোর।। যশোরের ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত আল-হায়াত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২ নভেম্বর কেক কাটার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়। নানা আয়োজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে অত্র প্রতিষ্ঠানে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। এ'দিন রাত ৮টায় কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মোঃ ফরহাদ হোসেন বাবুল, চেয়ারম্যান হাজী হাসান, ম্যানেজিং ডিরেক্টর মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান ডা. মৌসুমি কবির আশা, ডেপুটি ডিরেক্টর ডা. শারমিনা, কোষাধ্যক্ষ মোঃ হাসান তারেকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা আল-হায়াত হাসপাতালের গত চার বছরের সাফল্য ও সেবার মান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “মানবিক সেবা ও আধুনিক চিকিৎসা প্রদানের মাধ্যমে আল-হায়াত হাসপাতাল জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে।”

অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ম্যানেজার কামরুজ্জামান পারভেজ। শেষে উপস্থিত অতিথি ও কর্মচারীদের মধ্যে কেক ও মিষ্টি বিতরণ করা হয়। আনন্দ, কৃতজ্ঞতা ও ভবিষ্যৎ প্রত্যয়ের এক অনন্য মেলবন্ধনে সম্পন্ন হয় আল-হায়াত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত اخبار منطقه মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ اخبار منطقه নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 82 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা اخبار منطقه প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 59 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন اخبار منطقه মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 49 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ اخبار منطقه ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা اخبار منطقه হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 81 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী اخبار منطقه জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 42 Views