ক্ষেতলালে দুই দিনব্যাপী যুব মহিলাদের আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ক্ষেতলালে দুই দিনব্যাপী যুব মহিলাদের আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ..

M Rasel Ahmed avatar   
M Rasel Ahmed
ক্ষেতলালে দুই দিনব্যাপী যুব মহিলাদের আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ..
ক্ষেতলালে দুই দিনব্যাপী যুব মহিলাদের আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ..
ছবি: সংগৃহীত
ক্ষেতলালে দুই দিনব্যাপী যুব মহিলাদের আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ..

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শুরু হয়েছে দুই দিনব্যাপী যুব মহিলাদের উচ্চতর প্রশিক্ষণ কোর্স। শনিবার (২ নভেম্বর) উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (২০২৫-২০২৬ অর্থবছর) এর আওতায় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএ পারভেজ।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা সমাজসেবা অফিসার মোয়াজ্জেম হোসেন, ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার রহমান প্রমুখ।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন যুব মহিলা অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীরা ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত উদ্বোধনী বক্তব্যে বলেন,নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা যেন এই জ্ঞানকে কাজে লাগিয়ে বাস্তব জীবনে সফল উদ্যোগপতি হিসেবে গড়ে ওঠেন, সেটাই আমাদের লক্ষ্য।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator