ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন-এর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ লা নভেম্বর) বাদ মাগরিব রাজাপুর ডাকবাংলো এলাকায় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন-এর সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদ খান। যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক। যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ। যুবদল নেতা বাদশা ভুইয়া। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রিয়াজ খান। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জুয়েল মাতুব্বর। সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন খান। এছাড়াও বক্তব্য রাখেন মাসুম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা প্রয়াত নেতা নাসিম উদ্দিন আকনের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, নাসিম উদ্দিন আকন ছিলেন রাজাপুর বিএনপির নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী নেতা। তাঁর অকাল মৃত্যু রাজাপুর বিএনপির রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।
উপস্থিত সকলে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।