দুপচাঁচিয়ায় এনজিও কর্মীর কান কেটে দেওয়ায় গ্রেপ্তার ১ | আই নিউজ বিডি

দুপচাঁচিয়ায় এনজিও কর্মীর কান কেটে দেওয়ায় গ্রেপ্তার ১

দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর টিএমএসএস শাখার ফিল্ড সুপারভাইজর হাবিবুল হাসানের (৪০) কান কেটে দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ ওই মামলার আসামি মাহাবুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে।..
Eidok-এ শেয়ার
দুপচাঁচিয়ায় এনজিও কর্মীর কান কেটে দেওয়ায় গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত

মামলা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার কালাই উপজেলার আওড়া গ্রামের মৃত হাতেম আলী আকন্দের ছেলে হাবিবুল হাসান ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের টিএমএসএসের শাখায় ফিল্ড সুপারভাইজর হিসেবে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় আসামি কাহালু উপজেলার আটাশি দূর্গাপুর বাজারের মৃত আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে মাহবুবুর রহমানের সাথে পরিচয় হয়।

পরে ২০২২ সালে তিনি দুপচাঁচিয়া জিয়ানগর ইউনিয়নে টিএমএসএস শাখায় বদলি হয়ে আসে। আসামি মাহবুবুর রহমানের সঙ্গে তার বড় স্ত্রীর বনিবনা না হওয়ায় সে পিতার বাড়িতে চলে যায়। স্ত্রী তার পিতার বাড়িতে চলে যাওয়ার পেছনে তার ইন্ধন রয়েছে বলে সে সন্দেহ করে । এতে সে ক্ষিপ্ত হয়ে ৩১ অক্টোবর শুক্রবার সকালে জিয়ানগর বাজারে টিএমএসএসের অফিস কক্ষে প্রবেশ করে।

 

এ সময় হাবিবুল হাসান অফিসে বসে কাজ করার সময় আসামি মাহবুবুর রহমান তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করতে গেলে সে মাথা বাম দিকে কাত করলে এ সময় তার ডান কানের মাঝামাঝি লেগে কানের কিছু অংশ কেটে পরে যায় এবং মুখমন্ডলে কিল, ঘুসিসহ লাথি মারতে থাকে।

তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে এবং মাহাবুর রহমানকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে। এ ব্যাপারে হাবিবুল হাসান বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (১ নভেম্বর) বগুড়া কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

 

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 4 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ज़िला समाचार সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 27 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা ज़िला समाचार শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 41 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন ज़िला समाचार মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া ज़िला समाचार সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক ज़िला समाचार সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ ज़िला समाचार উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views