রাজবাড়ী

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
Delen op Eidok
রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
Foto: archief

 রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিয়াম (১৩) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ধারা ৯(১)-এ একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ অক্টোবর) দুপুরে অভিযুক্ত সিয়াম তার বাড়ির পাশে একটি টিনের ছাপড়াঘরে শিশুটিকে লোভ দেখিয়ে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

 

শিশুটির মা জানান, “মেয়ে হঠাৎ কান্নাকাটি শুরু করে। পরে তার পরনের প্যান্টে রক্ত দেখতে পেয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, সুজন মিয়ার ছেলে সিয়াম তাকে লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ভয় দেখিয়ে খারাপ কাজ করেছে। এরপর আমি মেয়েকে হাসপাতালে নিয়ে যাই। থানায় বিষয়টি জানালে পুলিশ ছেলেটিকে গ্রেফতার করে। আমি আমার মেয়ের উপর যে অন্যায় হয়েছে, তার উপযুক্ত বিচার চাই।”

 

এ বিষয়ে আলীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্বাস জানান, “বিষয়টি আমি শুনেছি। আমি প্রথমে মেয়েটির চিকিৎসার পরামর্শ দিয়েছি। পরে শিশুটির মা থানায় অভিযোগ করলে পুলিশ রাত দেড়টার দিকে ছেলেটিকে থানায় নিয়ে যায়।”

 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, “ঘটনার বিষয়ে শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সিয়ামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! Misdaad Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! 94 Views গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার Misdaad গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার 106 Views কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে Misdaad কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে 46 Views জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল Misdaad জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল 50 Views ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী Misdaad ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী 79 Views কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি Misdaad কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি 138 Views ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ Misdaad ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ 95 Views