মরহুম আলহাজ্ব গাফফার তালুকদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও গণভোজ… | আই নিউজ বিডি

মরহুম আলহাজ্ব গাফফার তালুকদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও গণভোজ সম্পন্ন..

সানাউল্লাহ আস সুদাইস avatar   
সানাউল্লাহ আস সুদাইস
মরহুম আলহাজ্ব গাফফার তালুকদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও গণভোজ সম্পন্ন..
মরহুম আলহাজ্ব গাফফার তালুকদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও গণভোজ সম্পন্ন..
ছবি: সংগৃহীত
****

হিজলা উপজেলার সাবেক ইউনিয়ন চেয়ারম্যান এবং বিএনপি’র হিজলা উপজেলার আহ্বায়ক মরহুম আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার ২৫ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় সংহতি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও বিশাল গণভোজের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা সালাহ উদ্দিন খান সাহেব। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,

মরহুম আলহাজ্ব গাফফার তালুকদার ছিলেন একজন ধার্মিক, ন্যায়পরায়ণ ও মানবপ্রেমিক নেতা। জীবদ্দশায় তিনি মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ স্থান দান করুন।

পরে তিনি বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এতে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন 

হে আল্লাহ, মরহুমকে তার নেক আমল অনুযায়ী পুরস্কৃত করুন, কবরকে আলোর নূরে পূর্ণ করুন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ও সহনশীলতার তাওফিক দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,

আলহাজ্ব গাফফার তালুকদার ছিলেন হিজলার রাজনীতি ও সমাজের একজন উজ্জ্বল নক্ষত্র। তাঁর ত্যাগ ও সমাজসেবার কাজ আমাদের প্রেরণা। তাঁর অনুপস্থিতি এলাকায় অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দোয়া ও গণভোজে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমাজসেবক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। খাবারের আয়োজন দুপুর ১২টা থেকে শুরু হয়ে আসর পর্যন্ত চলে।

কুরআনী-নুর ফাউন্ডেশন-এর শীর্ষ দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা মরহুম অসুস্থ অবস্থায় থাকাকালীন তাকে দেখতে গিয়েছিলেন এবং পরে জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

অন্যদিকে, কুরআন-ই-নুর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সানাউল্লাহ আস সুদাইস ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারলেও দূর থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পাঠ করেন এবং স্থানীয়দের কাছ থেকে অনুষ্ঠানের বিস্তারিত জানতে পারেন। তিনি বলেন,

মরহুম আলহাজ্ব গাফফার তালুকদার ছিলেন হিজলার গর্ব, একজন নিবেদিতপ্রাণ নেতা ও মানবপ্রেমিক মানুষ। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

সবশেষে দোয়া ও মোনাজাতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং উপস্থিত সকলের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

মরহুম আলহাজ্ব গাফফার তালুকদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও গণভোজ সম্পন্ন

সানাউল্লাহ আস সুদাইস হিজলা উপজেলা প্রতিনিধি! 

Keine Kommentare gefunden

News Card Generator