ফেনীতে চালু হলো দ্বিতীয় কারাগার, ছয় জেলার বন্দীদের স্থানান্তর শুরু | আই নিউজ বিডি

ফেনী

ফেনীতে চালু হলো দ্বিতীয় কারাগার, ছয় জেলার বন্দীদের স্থানান্তর শুরু

চট্টগ্রাম বিভাগের ছয় জেলার বন্দী এখন ফেনী কারাগার-২ এ, নতুন কারাগার কার্যক্রম শুরু
‎..
Eidok-এ শেয়ার
ফেনীতে চালু হলো দ্বিতীয় কারাগার, ছয় জেলার বন্দীদের স্থানান্তর শুরু
ছবি: সংগৃহীত

ফেনীতে চালু করা হয়েছে দেশের আরেকটি দ্বিতীয় কারাগার। চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত বন্দিদের নিয়ে ফেনী জেলা শহরের পুরাতন কারাগারকে নতুনভাবে “ফেনী কারাগার-২” হিসেবে চালু করা হয়েছে।
‎
‎আজ (১ নবেম্বর ২০২৫) শনিবার  ২৮ জন বন্দীকে হস্তান্তরের মাধ্যমে ফেনী কারাগার-২ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
‎এর মধ্যে ফেনী জেলা কারাগার-১ থেকে ২১ জন এবং লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে ৭ জন বন্দীকে এখানে স্থানান্তর করা হয়েছে।
‎
‎ফেনী জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম জানান,
‎চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদের ধাপে ধাপে ফেনী কারাগার-২ এ স্থানান্তর করা হচ্ছে।
‎
‎তিনি বলেন-
‎“ফেনী কারাগার-১ থেকে ২১ জন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৭৪ জন, নোয়াখালী থেকে ১৫ জন, লক্ষ্মীপুর থেকে ১১ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৩ জন বন্দীকে ফেনী কারাগার-২ এ আনা হবে।”
‎
‎বাকি বন্দীদের কয়েক দিনের মধ্যেই স্থানান্তর সম্পন্ন করা হবে বলে জেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
‎
‎এই কারাগার চালুর মাধ্যমে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বন্দীসংকট নিরসনে সহায়তা করবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
‎
‎

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন District Nieuws সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 13 Views জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ District Nieuws জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ 22 Views গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট District Nieuws গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট 21 Views ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা District Nieuws ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা 18 Views ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের District Nieuws ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের 35 Views পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা District Nieuws পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 22 Views ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি District Nieuws ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 73 Views