ফেনীতে চালু হলো দ্বিতীয় কারাগার, ছয় জেলার বন্দীদের স্থানান্তর শুরু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফেনীতে চালু হলো দ্বিতীয় কারাগার, ছয় জেলার বন্দীদের স্থানান্তর শুরু..

Monsur Alam avatar   
Monsur Alam
ফেনীতে চালু হলো দ্বিতীয় কারাগার, ছয় জেলার বন্দীদের স্থানান্তর শুরু..
ফেনীতে চালু হলো দ্বিতীয় কারাগার, ছয় জেলার বন্দীদের স্থানান্তর শুরু..
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিভাগের ছয় জেলার বন্দী এখন ফেনী কারাগার-২ এ, নতুন কারাগার কার্যক্রম শুরু
‎..

ফেনীতে চালু করা হয়েছে দেশের আরেকটি দ্বিতীয় কারাগার। চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত বন্দিদের নিয়ে ফেনী জেলা শহরের পুরাতন কারাগারকে নতুনভাবে “ফেনী কারাগার-২” হিসেবে চালু করা হয়েছে।
‎
‎আজ (১ নবেম্বর ২০২৫) শনিবার  ২৮ জন বন্দীকে হস্তান্তরের মাধ্যমে ফেনী কারাগার-২ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
‎এর মধ্যে ফেনী জেলা কারাগার-১ থেকে ২১ জন এবং লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে ৭ জন বন্দীকে এখানে স্থানান্তর করা হয়েছে।
‎
‎ফেনী জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম জানান,
‎চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদের ধাপে ধাপে ফেনী কারাগার-২ এ স্থানান্তর করা হচ্ছে।
‎
‎তিনি বলেন-
‎“ফেনী কারাগার-১ থেকে ২১ জন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৭৪ জন, নোয়াখালী থেকে ১৫ জন, লক্ষ্মীপুর থেকে ১১ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৩ জন বন্দীকে ফেনী কারাগার-২ এ আনা হবে।”
‎
‎বাকি বন্দীদের কয়েক দিনের মধ্যেই স্থানান্তর সম্পন্ন করা হবে বলে জেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
‎
‎এই কারাগার চালুর মাধ্যমে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বন্দীসংকট নিরসনে সহায়তা করবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
‎
‎

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator