ধুনটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ… | আই নিউজ বিডি

ধুনটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ নিষেধ করায় যুবদল নেতাকে মারপিট

বগুড়ার ধুনট উপজেলায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে যুবদল নেতা বিপুল হাসান (৩২)কে মারপিটের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম লোহার রড দিয়ে পিটিয়ে বিপুল হাসানের ডান ..
Eidok-এ শেয়ার
ধুনটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ নিষেধ করায় যুবদল নেতাকে মারপিট
ছবি: সংগৃহীত

‎ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার চাঁন্দারপাড়া মোড় এলাকার সরকারি পাকা রাস্তায়।

‎স্থানীয়রা জানান, সেদিন সকালে উপজেলা যুবদল নেতা সাইদুজ্জামান নোমান ও বিপুল হাসান একটি অটোভ্যানে করে ধুনট বাজারে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম, রকিব উদ্দিন ওরফে রব্বানী এবং লিটন রানা পূর্বপরিকল্পিতভাবে চাঁন্দারপাড়া মোড়ে অবস্থান নেন। যুবদল নেতারা সেখানে পৌঁছালে তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন মন্তব্য করেন। এতে প্রতিবাদ জানালে রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে বিপুল হাসানের ওপর হামলা চালিয়ে তার ডান হাতের কব্জি ভেঙে দেন।

‎এ ঘটনায় আহত বিপুল হাসান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ধুনট থানায় আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলামসহ তিনজনের নামে একটি এজাহার দায়ের করেছেন।

‎ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “ঘটনার বিষয়ে একটি এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া سیاست নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 43 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের سیاست পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 30 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন سیاست টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা سیاست গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 51 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল سیاست গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর سیاست গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় سیاست জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 87 Views