ধুনটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ… | আই নিউজ বিডি

ধুনটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ নিষেধ করায় যুবদল নেতাকে মারপিট

বগুড়ার ধুনট উপজেলায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে যুবদল নেতা বিপুল হাসান (৩২)কে মারপিটের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম লোহার রড দিয়ে পিটিয়ে বিপুল হাসানের ডান ..
Eidok-এ শেয়ার
ধুনটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ নিষেধ করায় যুবদল নেতাকে মারপিট
ছবি: সংগৃহীত

‎ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার চাঁন্দারপাড়া মোড় এলাকার সরকারি পাকা রাস্তায়।

‎স্থানীয়রা জানান, সেদিন সকালে উপজেলা যুবদল নেতা সাইদুজ্জামান নোমান ও বিপুল হাসান একটি অটোভ্যানে করে ধুনট বাজারে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম, রকিব উদ্দিন ওরফে রব্বানী এবং লিটন রানা পূর্বপরিকল্পিতভাবে চাঁন্দারপাড়া মোড়ে অবস্থান নেন। যুবদল নেতারা সেখানে পৌঁছালে তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন মন্তব্য করেন। এতে প্রতিবাদ জানালে রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে বিপুল হাসানের ওপর হামলা চালিয়ে তার ডান হাতের কব্জি ভেঙে দেন।

‎এ ঘটনায় আহত বিপুল হাসান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ধুনট থানায় আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলামসহ তিনজনের নামে একটি এজাহার দায়ের করেছেন।

‎ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “ঘটনার বিষয়ে একটি এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন राजनीति সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 104 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন राजनीति আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 54 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ राजनीति কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 66 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম राजनीति যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 100 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট राजनीति কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 107 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির राजनीति ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 109 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী राजनीति গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 119 Views