যারা মনে করছেন কুককুড়ি খেলবেন, সেই খেলার সময় আপনারা পাবেন না | আই নিউজ বিডি

যারা মনে করছেন কুককুড়ি খেলবেন, সেই খেলার সময় আপনারা পাবেন না

ঝিনাইদহের শৈলকুপায় এক গণসমাবেশে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ষড়যন্ত্র বা সহিংসতার চিন্তা করছেন, তাদের সময় শেষ—বাংলাদেশে আইন অনুযায়ীই বিচার হবে।..
Eidok-এ শেয়ার
যারা মনে করছেন কুককুড়ি খেলবেন, সেই খেলার সময় আপনারা পাবেন না
ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, “আমরা আমাদের নেতা-কর্মীদের বলেছি—রক্তের বদলা রক্ত নয়, হাতের বদলা হাত নয়, পায়ের বদলা পা নয়। বাংলাদেশের মাটিতে প্রতিটি নির্যাতনের বিচার হবে, তবে তা হবে আইনসঙ্গতভাবে। কাউকে আমরা কখনোই আইন হাতে তুলে নিতে দেইনি।”

শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা মনে করছেন সামনে ষড়যন্ত্র করবেন, কিংবা কুককুড়ি খেলবেন—তাদের সেই খেলার সময় আর পাবেন না।”

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “৫ আগস্ট বাংলাদেশের জনগণ যখন নিজেদের ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছিল, তখন শেখ হাসিনা চাইলে দেশের আদালতে বিচারের মুখোমুখি হতে পারতেন। কিন্তু তা না করে তিনি পালিয়ে যাওয়ার আগেই নিজের আত্মীয়স্বজনদের বিদেশে পাচার করে দেন। যারা ক্ষমতার দম্ভ দেখিয়েছেন, কোটি কোটি টাকা লুটপাট করেছেন—তাদের সবাইকে তিনি আগেই সুরক্ষিত করেছেন। আর নিজে ৫ আগস্ট হেলিকপ্টারে বোনকে নিয়ে দেশ ত্যাগ করেছেন।”

তিনি দাবি করেন, “আমরা এখন সেই অসহায় হয়ে পড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের পাহারা দিচ্ছি, যাদের নেতা পালিয়ে গেছেন। তাদের আমরা রক্ষা করছি যাতে দেশে আর কোনো বিশৃঙ্খলা না হয়।”

অ্যাটর্নি জেনারেল বলেন, “গত ১৭ বছর ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী পর্যন্ত জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। এবার মানুষ সেই ভোটাধিকার ফিরে পাবে। আগামীর ভোট হবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক, হবে উন্নয়ন ও স্থিতিশীল রাজনীতির ভিত্তি। সেইসঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠার পথও এই নির্বাচনের মাধ্যমেই উন্মুক্ত হবে।”

তিনি আরও বলেন, “টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—বাংলাদেশের প্রতিটি প্রান্তে মানুষ ন্যায়ের জন্য অপেক্ষা করছে। আমরা সেই ন্যায়ের বাস্তবায়ন চাই শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে।”

শৈলকুপা উপজেলা বিএনপির আয়োজিত এই গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজল, মোস্তাফিজুর রহমান তুর্কি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু মুছা সহ স্থানীয় বিএনপি নেতারা।

সভাস্থলে হাজারো মানুষ উপস্থিত ছিলেন, যারা বারবার “ভোটাধিকার চাই”, “গণতন্ত্র ফিরে চাই” স্লোগানে মাঠ প্রকম্পিত করেন। বক্তারা একযোগে প্রতিশ্রুতি দেন, আগামী নির্বাচনে জনগণের রায়ই হবে চূড়ান্ত সিদ্ধান্ত, এবং কোনো ধরনের সহিংসতা বা ষড়যন্ত্র সহ্য করা হবে না।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 22 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 77 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Другой সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views