স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ ঘরের মোয়াজ্জেম ও ইমাম মো. আব্দুল গফুর বুধবার এশার নামাজ শেষে নামাজ ঘরে তালা দিয়ে বাড়ি ফেরেন। পরদিন বৃহস্পতিবার ফজরের নামাজ পড়তে এসে তিনি দেখেন দরজার তালা ভাঙা। ভিতরে গিয়ে দেখতে পান মাইক ব্যাটারি, মাইক্রোফোন, এবং দানবাক্সে রাখা টাকা উধাও। পরে বাইরে এসে আরও দেখতে পান নামাজ ঘরের টিউবওয়েলটিও খোলে নিয়ে গেছে চোরেরা।
ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত চোর শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
"Eye News BD" app
Mga komento 0