বৃহস্পতিবার রাতে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চড়বওলা পৌরসভা গেট বিএনপির অফিসে মাদারগঞ্জ উপজেলা যুবদলের প্রয়াত আহ্বায়ক আহসানুল্লাহ বুলবুল এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত বিএনপি নেতারা আহসানুল্লাহ বুলবুল এর জান্নাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন,
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
মাদারগঞ্জ উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার।
সঞ্চালনায় ছিলেন
মাদারগঞ্জ পৌর যুবদলের কারা নির্যাতিত নেতা সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ। সাবেক জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারগঞ্জ পৌর বিএনপির ক্রীড়া সম্পাদক মুস্তাইন বিল্লাহ তাইন।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক থানা বিএনপির সদস্য আব্দুল হাই বগা,
১ নং চর পাকের দহ ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নুর ইসলাম, যুবনেতা লাভলু
৪ নং বালিজুরি ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ন আহবায়ক জাকির মোল্লা। পৌর শ্রমিক দল ১ নং ওয়ার্ডের সভাপতি আল আমিন। ৪ নং বালিজুরি ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ডের সভাপতি কুদ্দুস মোল্লা ও সাধারণ সম্পাদক কবির মোল্লা
সহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।