ঝালকাঠি

ঝালকাঠিতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ ৩ জন গ্রেফতার

ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে মোট ৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজন নারীসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।..
اشتراک‌گذاری در Eidok
ঝালকাঠিতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ ৩ জন গ্রেফতার
عکس: گردآوری‌شده


ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে মোট ৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজন নারীসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।


ডিবি সূত্র জানায়, গতকাল বুধবার (২৯ অক্টোবর, ২০২৫) দুপুর ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি ডিবির একটি বিশেষ দল মাদকদ্রব্য উদ্ধারের জন্য অভিযান শুরু করে। এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদের নেতৃত্বে দলটি প্রথমে জানতে পারে যে, নবগ্রাম এলাকায় জনৈক রিয়াজুল হক মোল্লার বাড়ির সামনে এক নারী মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
এই তথ্যের ভিত্তিতে, বিকেল ৩টা ৩০ মিনিটে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন নারী নাছিমা বেগম (৫৪)-কে আটক করে।


ভাড়া বাসা থেকে আরও দুই মাদক ব্যবসায়ী আটক
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক নাছিমা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের বিকনা গ্রামে জনৈক রুবেল তালুকদারের ভাড়া বাসায় অভিযান চালানো হয়।


অভিযানের সময় ঘরের ভেতর থাকা অপর দুই আসামী — ছখিনা বেগম (৪০), পিতা মৃতঃ আব্দুল মান্নান মোল্লা, সাং-মোচনা, গোপালগঞ্জ; এবং বিলাশ (৩০), পিতা মৃতঃ ওমর আলী হাওলাদার, সাং-দিয়ারচর, বাকেরগঞ্জ, বরিশাল — ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ দ্রুত তাদেরও আটক করতে সক্ষম হয়।


জব্দ হলো ৮ কেজি গাঁজা
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক নাছিমা বেগম তার ভাড়া বাসার নিচতলার পূর্ব পাশের রুমের আলনার নিচ থেকে কালো রঙের একটি ট্রাভেল ব্যাগ বের করেন। ওই ব্যাগের ভেতর থেকে বাদামি রঙের কস্টেপে মোড়ানো ৪ কেজি ও ২ কেজি ওজনের দুটি প্যাকেটসহ মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপরে তার হেফাজত থেকে আরও ২ কেজি গাঁজা উদ্ধার হয়, সব মিলিয়ে মোট ৮ (আট) কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।
উদ্ধারকৃত গাঁজা ও আসামীদের উপস্থিত সাক্ষীদের সামনে রাত ৯টা ২০ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।


আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
এ বিষয়ে অভিযানের নেতৃত্ব দেওয়া এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” পুলিশ আরও জানায়, এই ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা جرم গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 21 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 52 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য جرم কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 77 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক جرم চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 83 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী جرم সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 102 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট جرم মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 59 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ جرم ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 73 Views