সুদানে তিনদিনে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে আরএসএফ

সুদানে তিনদিনে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে আরএসএফ
Eidokでシェア
সুদানে তিনদিনে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে আরএসএফ
写真:提供

২৯ অক্টোবর ২০২৫, 

সুদানে তিনদিনে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে আরএসএফ

 

সুদানের রাজধানী দারফুরের পশ্চিমাঞ্চলের এল-ফাশের শহরে ভয়াবহ গণহত্যা চালিয়েছে দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। শহরটিতে শেষ তিনদিনে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে তারা।

 

গত দুই বছর ধরে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফের সেনারা লড়াই করছে। এতে করে স্মরণকালের অন্যতম ভয়াবহ গৃহযুদ্ধের কবলে পড়েছেন দেশটির মানুষ।

 

আরএসএফের সেনারা সম্প্রতি এল-ফাশের শহরটি সেনাবাহিনীর কাছ থেকে দখল করে। সুদান ডক্টর নেটওয়ার্ক বুধবার (২৯ অক্টোবর) জানিয়েছে, সেখানকার বেসামরিক মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় ভয়াবহ গণহত্যা চালায় আরএসএফ। তারা কমপক্ষে দেড় হাজার মানুষকে হত্যা করেছে।

 

সুদানের সংঘাতের ওপর নজর রাখা এ সংগঠনটি বলেছে আরএসএফ ‘সত্যিকারের গণহত্যা সংঘটিত’ করেছে।

 

গ্রুপটি বলেছে, গত দেড় বছর ধরে এল-ফেশারে বোমাবর্ষণ করে, মানুষকে ক্ষুধার্থ রেখে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ১৪ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ। গত তিনদিনে তারা আরও দেড় হাজার মানুষকে হত্যা করেছে। যা আগের গণহত্যার সঙ্গে নতুন আরেকটি গণহত্যা শুধুমাত্র যুক্ত হয়েছে।

 

স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে এল-ফেশারে মানবাকৃতির বস্তু পড়ে আছে। ধারণা করা হচ্ছে এগুলো সাধারণ মানুষের মরদেহই।

 

২০২৩ সাল থেকে আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ।

 

এল-ফেশার ছিল রাজধানী দারফুরের সর্বশেষ শহর যেটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ১৭ মাস অবরোধ আরোপ করে গত রোববার শহরটি দখল করেছে আরএসএফ।

 

সুদানের সরকার জানিয়েছে, রোববার থেকে আজ বুধবার পর্যন্ত সেখানে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে।

 

সূত্র: আলজাজিরা

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা 国際的 ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা 29 Views বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব 国際的 বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব 70 Views ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ 国際的 ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ 81 Views ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট 国際的 ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট 110 Views চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন 国際的 চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন 109 Views জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 国際的 জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 115 Views সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 国際的 সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 96 Views