নিরাপদ সড়ক ব্যবহারে শিক্ষার্থীদের নিয়ে কেএমপি’র বিশেষ উদ্যোগ | আই নিউজ বিডি

নিরাপদ সড়ক ব্যবহারে শিক্ষার্থীদের নিয়ে কেএমপি’র বিশেষ উদ্যোগ

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : নগরীর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা ব্যবহারে সচেতন করতে কেএমপি ‘রোড সেফটি’ বিষয়ক ভিডিও প্রদর্শন ও আলোচনা সভা আয়োজন করেছে। এতে রাস্তা পারাপার, যান..
Eidok-এ শেয়ার
নিরাপদ সড়ক ব্যবহারে শিক্ষার্থীদের নিয়ে কেএমপি’র বিশেষ উদ্যোগ
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচি পরিচালনা করছে।

কর্মসূচির অংশ হিসেবে কেএমপি’র বিশেষ টিম স্কুলে গিয়ে ‘রোড সেফটি’ বিষয়ক ভিডিও প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করছে। ভিডিওটিতে শিক্ষার্থীরা কীভাবে বাড়ি থেকে স্কুলে এবং স্কুল থেকে বাড়ি নিরাপদে যাতায়াত করতে পারে—সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ তুলে ধরা হয়েছে।

এছাড়া উপস্থিত কর্মকর্তারা রাস্তা পারাপারের সঠিক নিয়ম, ফুটপাত না থাকলে নিরাপদে হাঁটার পদ্ধতি, যানবাহনে ওঠানামার শৃঙ্খলা এবং সড়ক দুর্ঘটনা এড়ানোর নানা কৌশল নিয়ে শিক্ষণীয় আলোচনা করেন।

শুধু তাই নয়, শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে মানব পাচার থেকে সতর্ক থাকা, মাদকাসক্তি থেকে বিরত থাকা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং মোবাইল ফোনে আসক্তি এড়িয়ে চলার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন কেএমপি কর্মকর্তারা।

এই সচেতনতামূলক কার্যক্রমে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় ও শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা। আর ন্যাশনাল মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচির নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ জেলার খবর দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 34 ভিউ চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। জেলার খবর চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 43 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 72 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 44 ভিউ লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী জেলার খবর লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 20 ভিউ ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ জেলার খবর ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 62 ভিউ  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক জেলার খবর  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 42 ভিউ