সালমান শাহ হত্যার বিচার দাবিতে সিলেটে মানববন্ধন | আই নিউজ বিডি

সিলেট

সালমান শাহ হত্যার বিচার দাবিতে সিলেটে মানববন্ধন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ হত্যার দ্রুত বিচার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে ভক্তরা। ২৯ বছর পর মামলাটি ‘অপমৃত্যু’ থেকে রূপ নিয়েছে হত্যা মামলায়,যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।..
Eidok-এ শেয়ার
সালমান শাহ হত্যার বিচার দাবিতে সিলেটে মানববন্ধন
ছবি: সংগৃহীত

সত্যজিৎ দাস:

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সালমান শাহ। মাত্র ২৫ বছর বয়সে তাঁর মৃত্যু গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছিল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে বিষয়টি ‘অপমৃত্যু’ হিসেবে উল্লেখ থাকলেও সম্প্রতি মামলাটি নতুন মোড় নিয়ে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে।

 

এই প্রেক্ষাপটে সালমান শাহ হত্যার বিচার দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মানববন্ধনের আয়োজন করে ‘সালমান শাহ ভক্ত ঐক্যজোট সিলেট’।

 

মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সালমান শাহ ভক্তরা। তারা সামাজিক শৃঙ্খলা বজায় রেখে নীরব প্রর্দশন করেন এবং হাতে তুলে ধরেন ব্যানার ও প্লাকার্ড-যার মধ্যে লেখা ছিল,

“সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার চাই”, “আসামিদের গ্রেফতার করুন” এবং “ন্যায়বিচার চাই”।

 

বক্তারা বলেন,“দীর্ঘ ২৯ বছরেও সালমান শাহ হত্যার ন্যায়বিচার সম্পূর্ণ হয়নি। আসামিপক্ষ বারবার তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করেছে,ফলে প্রকৃত রহস্য উদ্ঘাটন বাধাগ্রস্ত হয়েছে। আমরা চাই সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিক।”

 

একজন বক্তা বলেন,“সালমান শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না,তিনি ছিলেন এক প্রজন্মের প্রেরণা। তাঁর অকাল মৃত্যু দেশের বিনোদন জগতের এক অপূরণীয় ক্ষতি। আজও আমরা ন্যায়বিচারের প্রত্যাশায় একত্রিত হয়েছি।”

 

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান-হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার প্রক্রিয়া শুরু করতে,যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এবং সমাজে ন্যায়বিচারের বার্তা প্রতিষ্ঠিত হয়।

 

তারা আরও বলেন,“সালমান শাহ-এর মৃত্যু কেবল ব্যক্তিগত ক্ষতি নয়,এটি বাংলাদেশের সাংস্কৃতিক ও সামাজিক জীবনেরও এক গভীর আঘাত। এখন সময় এসেছে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার।”

 

মানববন্ধনে উপস্থিত ভক্তরা আশা প্রকাশ করেন,অবশেষে সালমান শাহ হত্যাকাণ্ডের আসামিরা আদালতের মুখোমুখি হবেন এবং দেশ ন্যায়বিচারের প্রতীকী এক উদাহরণ দেখতে পাবে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Exklusiv ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 98 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exklusiv এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 128 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exklusiv এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 64 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ Exklusiv সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 89 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Exklusiv অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 81 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Exklusiv ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 90 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Exklusiv ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 116 Views