ভুল এনআইডি,কুলাউড়ায় জরিমানা তিন যাত্রীকে

রেলওয়ে সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে মৌলভীবাজারের কুলাউড়ায় ‘এনআইডি যার, টিকিট তার’ নীতি বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় তিন যাত্রীকে জরিমানা করা হয়।..
مشاركة على Eidok
ভুল এনআইডি,কুলাউড়ায় জরিমানা তিন যাত্রীকে
الصورة: مجمّعة

সত্যজিৎ দাস:

রেলওয়ে সেবায় স্বচ্ছতা ও অনিয়ম প্রতিরোধে ‘এনআইডি যার,টিকিট তার’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন শুরু হয়েছে। এর অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশনে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।

 

এ সময় ঢাকা অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হয়। যাচাইয়ে তিনজন যাত্রীর ক্ষেত্রে টিকিট ও এনআইডির মধ্যে অসামঞ্জস্যতা ধরা পড়ে। পরবর্তীতে তাদের কাছ থেকে মোট ১ হাজার ৯২০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম বলেন,“রেলওয়ে সেবায় স্বচ্ছতা বজায় রাখতে এবং টিকিটের কালোবাজারি প্রতিরোধে ‘এনআইডি যার, টিকিট তার’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। যাত্রীরা যেন নিজস্ব পরিচয়পত্র ব্যবহার করে টিকিট ক্রয়ে সচেতন হন,সে লক্ষ্যেই এ অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রোমান আহমদ ও রেলওয়ে থানা পুলিশ সহায়তা করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার أخبار المنطقة আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 27 Views শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা أخبار المنطقة শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা 42 Views বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত أخبار المنطقة বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 64 Views চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত أخبار المنطقة চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 73 Views মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন أخبار المنطقة মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 67 Views কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান أخبار المنطقة কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 78 Views দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে أخبار المنطقة দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 51 Views