মৃৎশিল্পের গ্রাম এখন নিস্তব্ধ: কেন্দুয়ার লস্করপুরে শেষ চেষ্টায় কারিগররা

একসময় লস্করপুর গ্রামে মাটির হাঁড়ি-পাতিলের টুংটাং শব্দে মুখর থাকত সকাল-বিকেল। সেই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের এই গ্রামে একসময় ৩০টিরও বেশি পরিবার মৃৎশিল্..
Delen op Eidok
মৃৎশিল্পের গ্রাম এখন নিস্তব্ধ: কেন্দুয়ার লস্করপুরে শেষ চেষ্টায় কারিগররা
Foto: archief

কিন্তু এখন সেই দৃশ্য বদলে গেছে। প্লাস্টিক ও সিরামিকের দাপটে মাটির শিল্প হারাচ্ছে নিজের জায়গা। বর্তমানে লস্করপুরে মাত্র পাঁচটি পরিবার এই পেশায় টিকে আছে। তাদের মধ্যে দুলাল পাল ও তাঁর স্ত্রী রিনা রাণী পাল এখনও মাটির সঙ্গে লড়ছেন সময়ের প্রতিযোগিতায়।

 

রিনা রাণীর হাতে তৈরি মাটির হাঁড়িপাতিল, থালা, ফুলদানি কিংবা কলস এখনো বাজারে কিছুটা চাহিদা রাখে। তবুও কাঁচামালের দাম, শ্রমের কষ্ট আর বাজারের অনিশ্চয়তা এই পেশাকে দিন দিন কঠিন করে তুলছে।

 

দুলাল পাল বলেন, একসময় ২০-৩০টি পরিবার এই পেশার সঙ্গে ছিল। আমাদের তৈরি হাঁড়িপাতিল ছাড়া কোনো ঘর পূর্ণ মনে হতো না। কিন্তু এখন মানুষ প্লাস্টিক, স্টিল, সিরামিকে চলে গেছে। তাই আমাদের তৈরি জিনিস আর আগের মতো বিক্রি হয় না।

 

গ্রামে গিয়ে দেখা যায়, দুলাল পালের বাড়ির উঠোনে সারি সারি মাটির হাঁড়িপাতিল রোদে শুকিয়ে রাখা হয়েছে। প্রতিটি পাত্রে মিশে আছে কারিগরের ঘামের গন্ধ, মাটির ঘ্রাণ। তিনি বলেন, আমি, স্বপন পাল, মতিন্ড পাল, দিলিপ পাল ও রবি পাল, আমরা এখনও এই পেশায় আছি। কিন্তু জানি না, আমাদের পর কেউ থাকবে কি না।

 

স্থানীয়দের মতে, মাটির জিনিসের এই অবহেলা কেবল একটি পেশার অবসান নয়; হারিয়ে যাচ্ছে এক সময়ের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতা।

 

এ বিষয়ে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঁইয়া বলেন, স্থানীয় প্রশাসন ও সমাজ যদি মৃৎশিল্প সংরক্ষণে উদ্যোগ নেয়, তাহলে হয়তো এই ঐতিহ্য আবারও নতুন করে বাঁচতে পারে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত District Nieuws মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ District Nieuws নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা District Nieuws প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 62 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন District Nieuws মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ District Nieuws ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা District Nieuws হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 82 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী District Nieuws জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views