ডাকসুর ৩ দাবিতে রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও: ডেপুটি রেজিস্ট্রারকে গ্রেপ্তারের আল্টিমেটাম

DUCSU leaders besieged the Registrar Building demanding transparency in fund accounts, clear budget presentation, and campus safety, issuing an ultimatum for the arrest of Deputy Registrar Ruhul Amin.
Partager sur Eidok
ডাকসুর ৩ দাবিতে রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও: ডেপুটি রেজিস্ট্রারকে গ্রেপ্তারের আল্টিমেটাম
Photo : collectée

ডাকসু ও হল সংসদের ফান্ডের হিসাব প্রকাশ, স্বচ্ছ বাজেট ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ডাকসু নেতাদের রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও। বিক্ষোভের মুখে ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে গ্রেপ্তারের দাবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের অতীতের সব ফান্ডের হিসাব প্রকাশ, বাজেট স্বচ্ছভাবে উপস্থাপন এবং নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিতে আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও কর্মসূচি পালন করেছেন ডাকসু নেতারা। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও কর্মসূচির একপর্যায়ে নেতারা তাদের তিন দফা দাবি নিয়ে ট্রেজারার অফিসে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ঢাবি ট্রেজারার ও প্রক্টরের উপস্থিতিতে তাদের অবস্থান কর্মসূচিকে ঘিরে তীব্র বাকবিতণ্ডা চলে। বিক্ষোভ চলাকালীন ডাকসু নেতারা আজকের মধ্যেই ঢাবির ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে পুলিশে সোপর্দ করার জোর দাবি জানান।

ডাকসু নেতা এবি জুবায়ের বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যবস্থায় স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি ক্যাম্পাসকে টোকাই ও মাদক চক্র মুক্ত করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলাকে আন্দোলনের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। জুবায়েরের অভিযোগ, ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সহযোগী ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে গ্রেপ্তারের আগ পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবেন না এবং জানতে পেরেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে।

ডাকসু নেতাদের উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে: ১. হল সংসদ ও ডাকসুর অতীতের সব ফান্ডের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং বাজেট স্বচ্ছভাবে উপস্থাপন; ২. নিরাপদ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে টোকাই, ভবঘুরে ও মাদকচক্র নির্মূল করে জড়িতদের বিচারের আওতায় আনা; এবং ৩.

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী Religion et Éducation বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী 70 Views শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর Religion et Éducation শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর 41 Views হাদিস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস: আরবের উৎস থেকে বিশ্বময় বিস্তৃতি Religion et Éducation হাদিস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস: আরবের উৎস থেকে বিশ্বময় বিস্তৃতি 70 Views ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান Religion et Éducation ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান 43 Views চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন ও সুবর্ণ জয়ন্তী আয়োজনের ঘোষণা Religion et Éducation চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন ও সুবর্ণ জয়ন্তী আয়োজনের ঘোষণা 246 Views সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ Religion et Éducation সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ 86 Views বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ Religion et Éducation বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ 68 Views