জুলাইযোদ্ধাদের চাঁদাবাজি: অসৎ আমলা ও রাজনীতিবিদদের তীব্র সমালোচনা… | আই নিউজ বিডি

জুলাইযোদ্ধাদের চাঁদাবাজি: অসৎ আমলা ও রাজনীতিবিদদের তীব্র সমালোচনা করলেন জামায়াত নেতা

Jamaat leader Dr. Muhammad Rezaul Karim criticized 'Julai Joddha' (July Fighters) for extortion and stated that corrupt bureaucrats and politicians, not the poor, are responsible for the nat..
Eidok-এ শেয়ার
জুলাইযোদ্ধাদের চাঁদাবাজি: অসৎ আমলা ও রাজনীতিবিদদের তীব্র সমালোচনা করলেন জামায়াত নেতা
ছবি: সংগৃহীত

জামায়াত নেতা ড. মুহাম্মাদ রেজাউল করিম লক্ষ্মীপুরে জুলাইযোদ্ধাদের চাঁদাবাজির সমালোচনা করে বলেন, মেধাবী কিন্তু চরিত্রহীন আমলা ও দুর্নীতিবাজ রাজনীতিবিদদের কারণেই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মাদ রেজাউল করিম জুলাই আন্দোলনের শহীদদের 'দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর সাহসী' এবং লড়াই করা তরুণদের 'নতুন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা' হিসেবে আখ্যায়িত করেছেন। তবে তিনি তীব্র ক্ষোভের সঙ্গে মন্তব্য করেছেন, সেই মুক্তিযোদ্ধারা (জুলাইযোদ্ধা) যখন চাঁদাবাজি করে বা বৃদ্ধদের অপমানিত করে, তখন আমাদের কষ্ট লাগে। শনিবার (২৫ অক্টোবর) লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম যুবকদের অসৎ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার তীব্র সমালোচনা করে বলেন, যখন পড়ালেখার পরিবর্তে জুলাইযোদ্ধারা অন্যের জায়গায় গিয়ে পায়ের ওপর পা দিয়ে পরিচয় দেয়, তখন আমরা লজ্জিত হই। তিনি বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী একটি শব্দ সবচেয়ে আলোচিত, তার নাম হলো চাঁদাবাজি। তিনি নিজেও এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত হলে তাকে সবার আগে প্রত্যাখ্যান করার জন্য উপস্থিত সবার কাছে শপথ নেন।

তিনি দেশের দুর্নীতি এবং মেধাবী কিন্তু চরিত্রহীন মানুষের ভূমিকার দিকে মনোযোগ আকর্ষণ করেন। তিনি বলেন, দেশ দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ান হয়েছিল। এর জন্য রিকশাচালক, কুলি-মজুরেরা দায়ী নয়; দায়ী হচ্ছে শিক্ষিত কিন্তু চরিত্রহীন মানুষেরা। ওই সচিব, আমলা, ইউএনও, ডিসি ও রাজনীতিবিদ, যারা পার্সেন্টিস তুলেছেন এবং কমিশন নিয়েছেন, তারাই দায়ী।

তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা দেশকে শাসন করবে, তারা যদি চাঁদাবাজি, দুর্নীতি, অস্ত্রবাজি ও অন্যের পরিবারে ইয়াবা ও অস্ত্র ঢুকিয়ে দিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়, এই দুর্নীতিবাজদের না বলার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের একজন উপমন্ত্রী লন্ডনে ২৬৬টি বাড়ি দুর্নীতির টাকা দিয়ে কিনেছে, যা জনগণের টাকা। তিনি ক্ষমতা হারানোর পর মিলিয়ন মিলিয়ন টাকা দুর্নীতি করা এমপি-মন্ত্রী-রাজনীতিবিদদের উদাহরণ টেনে বলেন, তাদের সব ছিল, কিন্তু আল্লাহর ভয় ছিল না।

রেজাউল করিম বলেন, আমাদের তরুণ প্রজন্ম ২০২৪ সালে একটি নতুন বাংলাদেশের জন্য বৈষম্য, অন্যায়-অবিচার, স্বৈরশাসন, দুর্নীতি, অপরাজনীতি এবং অপসংস্কৃতির বিরুদ্ধে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে স্বৈরাচার মুক্ত এক নতুন বাংলাদেশ গড়েছে।

অনুষ্ঠানে পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সভাপতি শাহাদাত হোসেন আরমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার রাজনীতি মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 29 ভিউ টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ রাজনীতি টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 24 ভিউ সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন রাজনীতি সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 130 ভিউ আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 58 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 72 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 112 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 119 ভিউ