কুষ্টিয়ায় সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষা ডাক্তারের বাসায় | আই নিউজ বিডি

কুষ্টিয়া

কুষ্টিয়ায় সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষা ডাক্তারের বাসায়

কুষ্টিয়ায় সিভিল সার্জন অফিসের অধীনে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে দেখা দিয়েছে চরম অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ চিত্র।..
I-share sa Eidok
কুষ্টিয়ায় সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষা ডাক্তারের বাসায়
Larawan: kuha mula sa arkibo

অভিযোগ উঠেছে, রাতের অন্ধকারে এক ডাক্তারের বাসায় প্রশ্নফাঁসের মহোৎসব চলেছে, যেখানে পরীক্ষার্থীদের আগেই 'প্রশিক্ষণমূলক পরীক্ষা'র নামে প্রশ্নপত্র দেখিয়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ হোসেন ইমামের বাসায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৩০ থেকে ৪০ জন পরীক্ষার্থীকে গোপনে ডেকে নেওয়া হয়। সেখানে সারা রাত ধরে “প্রশিক্ষণ পরীক্ষার” নামে প্রশ্নপত্র দেখিয়ে তাদের অনুশীলন করানো হয়। আর পরের দিন সকালে সেই একই পরীক্ষার্থীরা হাজির হন সরকারি নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে— যেন সবকিছু ছিল আগেই সাজানো নাটকের মতো।
স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে চমকে ওঠেন। ভিডিওচিত্রে দেখা যায়, রাতের সেই গোপন সভা শেষে পরীক্ষার্থীরা ডাক্তারের বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন, সরাসরি যাচ্ছেন সিভিল সার্জন অফিসের নির্ধারিত কেন্দ্রের পথে। একজন পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ভেবেছিলাম যোগ্যতা দিয়েই চাকরি পাব, কিন্তু এখন বুঝছি টাকাই আসল যোগ্যতা।”
একজন অভিভাবকের কণ্ঠে প্রতিধ্বনিত হয় সাধারণ মানুষের বেদনা— “আমাদের সন্তানরা দিনরাত পড়ে, কিন্তু যারা টাকা দেয়, তারাই আগেই প্রশ্ন পেয়ে যায়— এটা শুধু অন্যায় না, চরম অবিচার।

অভিযোগ উঠেছে, এই নিয়োগ প্রক্রিয়া এখন এক ধরনের “দুর্নীতির বাণিজ্যে” পরিণত হয়েছে। সাধারণ পরীক্ষার্থী ও তাদের পরিবার পরীক্ষাটি অবিলম্বে স্থগিত করে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি তুলেছেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন বলে এই বিষয়টি তদন্ত করে আইননানুক ব্যাবস্তা নিবো। অভিযুক্ত আরএমও ডা. মোহাম্মদ হোসেন ইমাম বলেন, এই বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানিনা, কারন আমার বিল্ডিংয়ে ম্যাস ভাড়া দেওয়া আছে, নিচে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার জানা নাই, তবে আপনারা তদন্ত করেন যদি আমার সম্পৃক্ততা থাকে তাহলে আইন অনুযায়ী আমার বিচার হবে আমি সেটা মেনে নেব। এদিকে পুরো ঘটনাটি নিয়ে কুষ্টিয়া জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। সচেতন মহল বলছেন, এমন ঘটনা কুষ্টিয়ার প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন। তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সুশীল সমাজের দাবি— এই নিয়োগ দুর্নীতির দায় শুধু কয়েকজন কর্মকর্তার নয়; এটি প্রশাসনিক ব্যর্থতার প্রতিচ্ছবি। তাই এখনই সময়, কঠোর তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে যোগ্য প্রার্থীদের ন্যায়বিচার ফিরিয়ে আনা। না হলে ঘুষ, অনিয়ম আর প্রশ্নফাঁসের এই কালো দাগ কুষ্টিয়ার প্রশাসনকেই প্রশ্নবিদ্ধ করে রাখবে।

মানুষ চায় ন্যায্যতা। চাকরি নয়, তারা চায় সম্মান। আর সে সম্মান রক্ষা করতে হলে দুর্নীতি নয়, দরকার সৎ প্রশাসনিক জবাবদিহিতা।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Balita sa Distrito শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 2 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Balita sa Distrito কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 4 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Balita sa Distrito মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 34 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 59 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 44 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views