ইসকনের নির্যাতনের বিরুদ্ধে গলাচিপায় তীব্র প্রতিবাদ!

পটুয়াখালীর গলাচিপায় ইসকন কর্তৃক মুসলিম নারীদের ওপর নির্যাতনের প্রতিবাদে ইসলামী সংগঠনগুলোর অংশগ্রহণে বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা ইসকনকে নিষিদ্ধ ঘোষণা ও অপরাধীদের দৃষ্টান্তমূ..
Eidok-এ শেয়ার
ইসকনের নির্যাতনের বিরুদ্ধে গলাচিপায় তীব্র প্রতিবাদ!
ছবি: সংগৃহীত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

গাজীপুরে আশামনি ধর্ষণ, টঙ্গীতে মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টা এবং সারাদেশে হিন্দু উগ্র সংগঠন ‘ইসকন’-এর পরিকল্পিতভাবে মুসলিম নারীদের ওপর সংঘটিত বর্বর নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় গলাচিপা তহসিল অফিস জামে মসজিদ মাঠে এ কর্মসূচির সূচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইউম, গলাচিপা তহসিল অফিস জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক, জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা জাকির হোসাইন, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা দলিল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ শফিকুল ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাফেজ মাওলানা আবুল হোসেন, জমিয়তুল মুদারিসিন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হাই,
কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি হেদায়েতুল্লাহ, হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মানসুরুল হক,
উপজেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ শহীদুল ইসলাম বাদল,
জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি সানাউল্লাহ সামীম, গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা তাওহিদুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আখতারুজ্জামান, কাসেমুল উলূম মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসানসহ আরও অনেকে।

প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন উপজেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক হাফেজ জাহিদুল ইসলাম সিদ্দিকী।

বক্তারা বলেন, “ইসকনের নামে দেশে একের পর এক মুসলিম নারীর ওপর নির্যাতন চালানো হচ্ছে—এটি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ”তারা ইসকনের সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান এবং সংগঠনটি দেশে নিষিদ্ধ ঘোষণার আহ্বান জানান।

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সাতক্ষীরা আদালতের আইন কর্মকর্তাদের সম্মানে কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান আইন-আদালত সাতক্ষীরা আদালতের আইন কর্মকর্তাদের সম্মানে কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান 68 ভিউ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে বিচারকদের নৈতিক সাহসের ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর আইন-আদালত বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে বিচারকদের নৈতিক সাহসের ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর 31 ভিউ ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় আইন-আদালত ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় 142 ভিউ ১৫ বছর পর মনাফ হত্যা মামলার আসামি ফটিক গ্রেপ্তার আইন-আদালত ১৫ বছর পর মনাফ হত্যা মামলার আসামি ফটিক গ্রেপ্তার 150 ভিউ ফরিদগঞ্জে সরকারি রাস্তা পেরিয়ে চলাচলের পথে কাঁটাতারের বেড়া, অবরুদ্ধ পাটওয়ারী বাড়ি আইন-আদালত ফরিদগঞ্জে সরকারি রাস্তা পেরিয়ে চলাচলের পথে কাঁটাতারের বেড়া, অবরুদ্ধ পাটওয়ারী বাড়ি 137 ভিউ মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের আইন-আদালত মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের 65 ভিউ মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের আইন-আদালত মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ রোগীর এক্স-রে ফি আদায়ে অনিয়ম, সরকারি খাতায় হিসাব মাত্র একজনের 75 ভিউ