বগুড়ায় ডিবি পুলিশ অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যবলেটসহ রাসেল ও সোহেল নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার(২৩ অক্টোবর) দিবাগত রাতে বগুড়া জেলা গোয়েন্দা শাখার একটি টিম শহরের নবাববাড়ী রোডের ডায়াবেটিস হাসপাতালের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রাসেল ও সোহেলকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের ক্ষিদ্রধামা গ্রামের মৃত আজহার আলীর পুত্র মোঃ রাসেল মিয়া(৪০) এবং
শাহজাহানপুর উপজেলার শহরতলীর লতিফপুর উত্তর পাড়ার মৃত শমসের আলীর পুত্র মোঃ আবু সাঈদ আজমল কবীর (সোহেল)।
ডিবি পুলিশ জানান, গ্রেফতারকৃত আসামী রাসেল ও সোহেল এর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট