গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ ওবায়দুর ইসলাম দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি দল ও এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন। তবে ব্যক্তিগত কারণবশত এবং দলের অভ্যন্তরীণ কিছু বিষয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
"Eye News BD" app
Mga komento 0