২০২৫-এ ভারতের প্রথম ওয়ানডে হারের পর সিরিজ-ও হার তাদের! | আই নিউজ বিডি

২০২৫-এ ভারতের প্রথম ওয়ানডে হারের পর সিরিজ-ও হার তাদের!

অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যে ৩ ম্যাচের ওডিআই ক্রিকেট সিরিজের ২য় ম্যাচ। সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে ওশেনিয়া মহাদেশের দেশটিতে (অজি ভূমিতে)।..
Eidokでシェア
২০২৫-এ ভারতের প্রথম ওয়ানডে হারের পর সিরিজ-ও হার তাদের!
写真:提供

সিরিজের ১ম ম্যাচে গত ১৯ অক্টোবর পার্থে (বৃষ্টিবিঘ্নিত ম্যাচে) অস্ট্রেলিয়া ৭ উইকেটে হারায় ভারতকে। যেটা ছিল ২০২৫ সালে ওডিআইতে (ওয়ানডে) টিম ইন্ডিয়ার প্রথম পরাজয়! 

গতকাল (২৩ অক্টোঃ) অ্যাডিলেডে অনুষ্ঠিত হওয়া সিরিজের ২ নম্বর ম্যাচে স্বাগতিক অজি বাহিনী গত ম্যাচের মতই মুদ্রা নিক্ষেপণে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং বেছে নেয়। 

ভারতীয় দল ইনিংসের শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি। ১ম 'পাওয়ার প্লে'-তে (১০ ওভারে) তাদের দলীয় স্কোর ছিল মাত্র ২৯/২। অভিজ্ঞ রোহিত শর্মার ৯৭ বলে ৭৩ ও ৪ নম্বরে নামা শ্রেয়াস আইয়ারের ৭৭ বলে ৬১ রানের কল্যাণে সফরকারীরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৬৪ রান। দলের সেরা তারকা বিরাট কোহলি ১ম ম্যাচের মত এ ম্যাচেও ০ রানে আউট হন! অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা ৪টি, জাভিয়ের বারলেট ৩টি এবং মিচেল স্টার্ক ২টি উইকেট নেন। 

অজি দল জবাব দিতে নেমে প্রথম ১০ ওভারে সংগ্রহ করে ৪২/১। ওয়ান ডাউনে নামা ম্যাথু শর্ট-এর (ম্যাচ সর্বোচ্চ) ৭৮ বলের মোকাবেলায় ৭৪ এবং ৬ নম্বর পজিশনে নামা বাঁহাতি কুপার কনোলীর গুরুত্বপূর্ণ মাত্র ৫৩ বলে অপরাজিত ৬১ রানের উপর ভর করে স্বাগতিকরা শেষদিকে মোটামুটি উত্তেজনা তৈরি হওয়া ম্যাচে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায়। যদিও অস্ট্রেলিয়ার ৪৬.২ ওভারের বেশি খেলতে হয়নি। ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং ও হারশিত রানা ২টি করে উইকেট পান। 

২ উইকেটের এ জয়ের মাধ্যমে ২-০ তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এবং ভারত এ বছর (২০২৫) প্রথম ওডিআই সিরিজ হারেরও স্বাদ পায় এ ম্যাচে হারের ফলে! (এ ম্যাচের) সেরা প্লেয়ার নির্বাচিত হন অজি লেগস্পিনার অ্যাডাম জ্যাম্পা তার (১০-০-৬০-৪) বোলিংয়ের জন্য। 

 

[ক্রিকবাজ।]

コメント 0

コメントがありません

関連記事

ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট スポーツニュース ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 15 Views নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা スポーツニュース নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 83 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় スポーツニュース শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 117 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল スポーツニュース শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 139 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ スポーツニュース অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 129 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড スポーツニュース শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 103 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন スポーツニュース খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 150 Views