নিখোঁজের তিনদিন পর পাওয়া গেল যুবকের অর্ধগলিত লাশ! | আই নিউজ বিডি

নিখোঁজের তিনদিন পর পাওয়া গেল যুবকের অর্ধগলিত লাশ!

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নিয়ামতপুর গ্রামের অটোচালক রুহুল আমিনের নিখোঁজের তিনদিন পর তার লাশের সন্ধান পাওয়া গেলো..
Condividi su Eidok
নিখোঁজের তিনদিন পর পাওয়া গেল যুবকের অর্ধগলিত লাশ!
Foto: archivio

টাঙ্গাইল সখিপুর প্রতিনিধি

মোঃ আবু নাঈম:-

নিখোঁজ রুহুলের লাশ মিললো রাস্তার পাশে ৩ দিন পর।

গত ২১/২০/২০২৫ তারিখ রাত ৯ টা থেকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার নিয়ামতপুর গ্রামের রুহুল আমিন (১৮) পিতা: রফিকুল, নিখুজ হয়। 

আজ সন্ধ্যা ৮ টায়, ওই একই থানার কুড়িপাড়া রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়। 

পেশায় রুহুল আমিন একজন অটোচালক ছিল। 

স্থানীয় সূত্রে জানা যায় তার অটোটি ছিনতাই করে ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে এই রাস্তার পাশে ফেলে যায়।

এই ঘটনায় ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশি তদন্ত চলছে।

 

Commenti 0

Nessun commento trovato