মনপুরায় ছাত্রদলের উদ্যোগে সড়ক সংস্কার, ভোগান্তি লাঘবে প্রশংসার ঝড় | আই নিউজ বিডি

মনপুরায় ছাত্রদলের উদ্যোগে সড়ক সংস্কার, ভোগান্তি লাঘবে প্রশংসার ঝড়

আব্দুর রহমান সোয়েব
প্রতিনিধি: ভোলা,মনপুরা।
Eidok-এ শেয়ার
মনপুরায় ছাত্রদলের উদ্যোগে সড়ক সংস্কার, ভোগান্তি লাঘবে প্রশংসার ঝড়
ছবি: সংগৃহীত

ভোলা জেলার মনপুরা উপজেলায় ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সড়ক সংস্কার কার্যক্রম।
আজ বুধবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল থেকে সারাদিনব্যাপী হাজিরহাট থেকে আলমনগর–সাকুচিয়া মেইন রোডের বিভিন্ন স্থানে এই সংস্কার কাজ পরিচালিত হয়।

গত কয়েক মাস ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন।
ছাত্রদলের এই মানবিক উদ্যোগে স্থানীয়দের সেই ভোগান্তি কিছুটা হলেও লাঘব হয়েছে বলে জানায় এলাকাবাসী।

এই কার্যক্রমের নেতৃত্ব দেন —
মোঃ ইব্রাহিম অনিক – সাধারণ সম্পাদক, এশিয়ান ইউনিভার্সিটি ছাত্রদল


মোঃ আফসার উদ্দিন বাপ্পি – আহ্বায়ক সদস্য, মনপুরা উপজেলা ছাত্রদল

মোঃ মেহেদী রুবেল – সভাপতি, ২নং হাজিরহাট ইউনিয়ন ছাত্রদল

মোঃ সাব্বির হোসেন – সাধারণ সম্পাদক, ২নং হাজিরহাট ইউনিয়ন ছাত্রদল

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা—
আব্দুল আজিজ, মোঃ সুজন,জিহাদ, মোঃ মিরাজ, মোঃ সাগর, মোঃ আসিফ ও পিয়াস হাওলাদার প্রমুখ।

স্থানীয়রা জানান, ছাত্রদলের এই উদ্যোগ শুধু সড়ক সংস্কার নয়, এটি তরুণ সমাজের দায়িত্ববোধ ও মানবিক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ছাত্রদল নেতারা বলেন, “দেশ ও জনসেবায় ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে, আজকের এই কার্যক্রমও তারই বাস্তব প্রতিফলন।”

মনপুরার মানুষ এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও ছাত্রদলের ধারাবাহিক মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Bezirksnachrichten ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Bezirksnachrichten সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 30 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Bezirksnachrichten চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Bezirksnachrichten চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 32 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Bezirksnachrichten চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 68 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Bezirksnachrichten সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 36 Views