মনপুরায় ছাত্রদলের উদ্যোগে সড়ক সংস্কার, ভোগান্তি লাঘবে প্রশংসার ঝড় | আই নিউজ বিডি

মনপুরায় ছাত্রদলের উদ্যোগে সড়ক সংস্কার, ভোগান্তি লাঘবে প্রশংসার ঝড়

আব্দুর রহমান সোয়েব
প্রতিনিধি: ভোলা,মনপুরা।
Eidok-এ শেয়ার
মনপুরায় ছাত্রদলের উদ্যোগে সড়ক সংস্কার, ভোগান্তি লাঘবে প্রশংসার ঝড়
ছবি: সংগৃহীত

ভোলা জেলার মনপুরা উপজেলায় ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সড়ক সংস্কার কার্যক্রম।
আজ বুধবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল থেকে সারাদিনব্যাপী হাজিরহাট থেকে আলমনগর–সাকুচিয়া মেইন রোডের বিভিন্ন স্থানে এই সংস্কার কাজ পরিচালিত হয়।

গত কয়েক মাস ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন।
ছাত্রদলের এই মানবিক উদ্যোগে স্থানীয়দের সেই ভোগান্তি কিছুটা হলেও লাঘব হয়েছে বলে জানায় এলাকাবাসী।

এই কার্যক্রমের নেতৃত্ব দেন —
মোঃ ইব্রাহিম অনিক – সাধারণ সম্পাদক, এশিয়ান ইউনিভার্সিটি ছাত্রদল


মোঃ আফসার উদ্দিন বাপ্পি – আহ্বায়ক সদস্য, মনপুরা উপজেলা ছাত্রদল

মোঃ মেহেদী রুবেল – সভাপতি, ২নং হাজিরহাট ইউনিয়ন ছাত্রদল

মোঃ সাব্বির হোসেন – সাধারণ সম্পাদক, ২নং হাজিরহাট ইউনিয়ন ছাত্রদল

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা—
আব্দুল আজিজ, মোঃ সুজন,জিহাদ, মোঃ মিরাজ, মোঃ সাগর, মোঃ আসিফ ও পিয়াস হাওলাদার প্রমুখ।

স্থানীয়রা জানান, ছাত্রদলের এই উদ্যোগ শুধু সড়ক সংস্কার নয়, এটি তরুণ সমাজের দায়িত্ববোধ ও মানবিক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ছাত্রদল নেতারা বলেন, “দেশ ও জনসেবায় ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে, আজকের এই কার্যক্রমও তারই বাস্তব প্রতিফলন।”

মনপুরার মানুষ এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও ছাত্রদলের ধারাবাহিক মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন জেলার খবর বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 ভিউ মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি জেলার খবর মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 61 ভিউ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু জেলার খবর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 ভিউ মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় জেলার খবর মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 ভিউ রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি জেলার খবর রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 ভিউ খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 56 ভিউ