টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, গরু ও… | আই নিউজ বিডি

টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, গরু ও পিকআপ উদ্ধার!

****
I-share sa Eidok
টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, গরু ও পিকআপ উদ্ধার!
Larawan: kuha mula sa arkibo

টাঙ্গাইল জেলাসহ আশপাশের জেলায় গরু চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি গরু, একটি সাদা রঙের পিকআপ, ধারালো চাপাতি ও কাটার মেশিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার টেংগুরিয়াপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রাকিব (২৮), রংপুর জেলার কোতোয়ালী উপজেলার সাহাবাজপুর গ্রামের মৃত মেনাজ উদ্দিনের ছেলে সুরুজ মিয়া (২৮), টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ধুবলিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি(৩৭), মির্জাপুর উপজেলার ত্রিমোহোন গ্রামের মৃত আনসের আলীর ছেলে লতিফ(৪৮)।

থানা পুলিশ সুত্রে জানায়, প্রথমে রাকিব ও সুরুজ মিয়াকে টাঙ্গাইল জেলার মির্জাপুর এবং গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে আদালতে দেওয়া তাদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অপর দুই আসামি রবিউল ইসলাম রাব্বি ও মো. লতিফকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।

অভিযানে উদ্ধারকৃত গরু, পিকআপ, ধারালো চাপাতি ও কাটার মেশিন পুলিশের হেফাজতে রয়েছে। পরে এ ঘটনায় আজ বিকেলে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। 

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতেও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি Eksklusibo ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 59 Views ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Eksklusibo ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 137 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Eksklusibo এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 138 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Eksklusibo এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 68 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ Eksklusibo সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 95 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Eksklusibo অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 95 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Eksklusibo ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 112 Views