নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
****

 পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মুবিন হোসেন (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাঁশড়া গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু মুবিন একই ইউনিয়নের সারারপাড়া গ্রামের মোঃ নাহিদ ইসলামের ছেলে।

কুসুম্বা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা বেগম জানান, কয়েকদিন আগে মুবিন তার মায়ের সাথে তার নানা সাখোয়াতের বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার দিন বেলা সাড়ে ১১ টার দিকে মুবিন বাড়ীর উঠানে খেলাধুলা করছিল। এর কিছুক্ষণ পর উঠানে তাকে দেখতে না পেয়ে খোঁজখুজি করার সময় বাড়ীর উত্তর পাশে ৩০ ফুট দূরে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তার মা চিৎকার দেন।
পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শিশু মুবিনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তারিখঃ ২৩/১০/২০২৫

Keine Kommentare gefunden


News Card Generator