শ্যামা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
শ্যামা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি..
শ্যামা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান  বিশেষ প্রতিনিধি

 

 

সাভারে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির নেতা ও সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও সাভার বাজার রোড ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি  ওবায়দুর রহমান অভি।

আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শ্যামা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার প্রতীক। এই উৎসবের মাধ্যমে অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় এবং অসুরের বিরুদ্ধে শুভের জয়ের বার্তা বয়ে আনে।

তিনি আরও বলেন, “আমাদের দেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের এক অনন্য উদাহরণ। সকল ধর্মের মানুষ যেন শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থেকে সুখে-শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমাদের কামনা।”

বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি শ্যামা পূজায় অংশগ্রহণকারী সকল ভক্ত, পূজারী ও এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, “শ্যামা মা আমাদের জীবনে সত্য, ন্যায় ও সৌন্দর্যের আলো ছড়িয়ে দিক। সমাজে হিংসা-বিদ্বেষ, বৈষম্য ও অন্যায়ের অবসান ঘটিয়ে ন্যায় ও শান্তির পথ সুগম করুক।


সাভারের ও আশপাশের এলাকায় ইতিমধ্যে শ্যামা পূজা উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠান, আলোকসজ্জা ও পূজামণ্ডপ সাজসজ্জার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পূজার আয়োজকদের শুভেচ্ছা জানাচ্ছেন।

コメントがありません


News Card Generator