সিংড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিংড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Bayzid Islam Joy avatar   
Bayzid Islam Joy
সিংড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সিংড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
মাদক, সন্ত্রাস ও অনিয়ম প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ

 

 

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, ১১ নম্বর তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ৩ নম্বর ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা মহিলা দলের সভানেত্রী ডেইজি আহমেদ,সিংড়া স্মার্ট  প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম এবং আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ খান ও সিংড়া স্মার্ট প্রেস ক্লাব সদস্য আশরাফুল ইসলামসহ সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, অনিয়মসহ সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন। মাদক ও সন্ত্রাস প্রতিরোধের পাশাপাশি সামাজিক অনিয়ম দূরীকরণে নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator