পথহারা গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের বিকল্প নেই— মির্জা মোস্তফা জামান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পথহারা গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের বিকল্প নেই— মির্জা মোস্তফা জামান..

Rakibul Islam avatar   
Rakibul Islam
পথহারা গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের বিকল্প নেই— মির্জা মোস্তফা জামান..
পথহারা গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের বিকল্প নেই— মির্জা মোস্তফা জামান..
ছবি: সংগৃহীত
তারেক রহমানের কাছে আমাদের বিনীত অনুরোধ— আপনি দ্রুত দেশে ফিরে আসুন। আপনার নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের জনগণ নেবে।”..

“জনগণের প্রত্যাশা পূরণে এখন সময়ের দাবি তারেক রহমানের দেশে ফেরা”— এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান। 

তিনি বলেন, “জনগণ যা চান, তারেক রহমান এবার তাই করবেন। তিনি ঘোষণা দিয়েছেন— ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনায় মানুষের স্বপ্ন বাস্তবে রূপ পাবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তিনি শতভাগভাবে সেই দফাগুলো কার্যকর করবেন।”

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে সিএনজি স্ট্যান্ড, মাছের বাজার, দোকানপাট ও শ্রমজীবী মানুষের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে এসব কথা বলেন মির্জা মোস্তফা জামান।

তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ভূলুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের বিকল্প নেই। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, অধিকার চায়, গণতন্ত্র চায়। ৭১, ২৪ ও ধর্মের নামে চেতনা বিক্রি করে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না, মিথ্যা আশ্বাস দিয়ে তরুণ সমাজকে জিম্মি করে রাখা যাবে না।”

নির্বাচনকে ঘিরে চলমান ষড়যন্ত্রের বিষয়ে তিনি বলেন, “গণতন্ত্রবিরোধী কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেওয়া হবে না। তারেক রহমানের কাছে আমাদের বিনীত অনুরোধ— আপনি দ্রুত দেশে ফিরে আসুন। আপনার নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের জনগণ নেবে।”

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, উপজেলা বিএনপি নেতা আবু কায়েস ভূঁইয়া কর্নেল, পৌর বিএনপি নেতা জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, মহিলা দলের নেত্রী কলি ও সীমা প্রমুখ।

এছাড়া শ্রমিক নেতা নাঈম, স্বেচ্ছাসেবক দলের নেতা রনি আহমেদ, যুবনেতা সুরুজ্জামান, পাপ্পু, সোহাগ, রাসেল ও গোলাপসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচি চলাকালে স্থানীয় জনতা বিএনপি নেতা মির্জা মোস্তফা জামানের প্রতি সমর্থন জানিয়ে তার বক্তব্যের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এ সময় পুরো বাজার স্টেশন এলাকা জনসমাগমে উৎসবমুখর হয়ে ওঠে।

לא נמצאו הערות


News Card Generator