গোপালগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম ও… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম ও সমন্বয় কমিটি গঠন

গোপালগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম ও সমন্বয় কমিটি গঠন..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম ও সমন্বয় কমিটি গঠন
ছবি: সংগৃহীত

আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গোপালগঞ্জ-১ আসনের অন্তর্গত মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার যৌথ উদ্যোগে নির্বাচনী কার্যক্রম সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমের সমন্বয় কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হুসাইন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান খাকি।

সভায় বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, নীতি ও লক্ষ্য জনগণের মাঝে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা আসন্ন নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা।

সভা শেষে সমন্বয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন राजनीति সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 115 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন राजनीति আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ राजनीति কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম राजनीति যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট राजनीति কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির राजनीति ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী राजनीति গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views