গোপালগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম ও… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম ও সমন্বয় কমিটি গঠন

গোপালগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম ও সমন্বয় কমিটি গঠন..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম ও সমন্বয় কমিটি গঠন
ছবি: সংগৃহীত

আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গোপালগঞ্জ-১ আসনের অন্তর্গত মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার যৌথ উদ্যোগে নির্বাচনী কার্যক্রম সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমের সমন্বয় কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হুসাইন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান খাকি।

সভায় বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, নীতি ও লক্ষ্য জনগণের মাঝে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা আসন্ন নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা।

সভা শেষে সমন্বয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politik নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 19 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politik পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 16 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politik টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 45 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politik গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 47 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politik গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 70 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politik গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 56 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politik জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 84 Views