জানা যায়, ইশা পরিবহন নামক একটি বালুর ট্রাক শেরপুরের দিকে আসছিল। এর বিপরীত দিক থেকে ভুট্টা বোঝাই ট্রলি বোয়ালকান্দি নামক স্থানে ব্রিজের উপর পৌঁছালে দ্রুতগামী ট্রাকের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রলিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক ছিটকে রাস্তায় পড়ে গেলে দুই পায়ের উপর দিয়ে ট্রাকটি চলে যায়। এবং ট্রলিটির সামনের অংশ ব্রিজের নিচে পড়ে যায়। এতে ট্রলি চালক মিঠু মিয়া গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা এবং শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় মিঠু মিয়াকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার শেরপুরে ট্রাক-ট্রলি সংঘর্ষে চালকের মৃত্যু | আই নিউজ বিডি
বগুড়ার শেরপুরে ট্রাক-ট্রলি সংঘর্ষে চালকের মৃত্যু
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় খানপুর ইউনিয়নের শালফা গ্রামের বোয়ালকান্দি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু মিয়া খামারকান্দি গ্রামের আব্দুল বারি মিয়ার ছেলে।
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0