ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য চাই: বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রে সচেতন থাকার আহ্বান মাসুদ সাঈদীর

Masud Sayedee, MP candidate for Pirojpur-1, called for unity among all anti-fascist forces to establish people's rule, warning against ongoing conspiracies to create division after the government..
Partager sur Eidok
ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য চাই: বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রে সচেতন থাকার আহ্বান মাসুদ সাঈদীর
Photo : collectée

পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী দৃঢ়ভাবে বলেছেন, স্বাধীন বাংলাদেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করাই ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তির একমাত্র লক্ষ্য। শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমুরীতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভিন এই সভায় সভাপতিত্ব করেন এবং এতে জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য নাগরিকরা উপস্থিত ছিলেন।

মাসুদ সাঈদী বলেন, গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার ঐক্যবদ্ধ লড়াই করেছি। শেখ হাসিনার সরকার বিরোধী মতের মানুষকে নির্যাতন, হত্যা, গুম ও মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করলেও, প্রতিটি নির্যাতনের পর আমরা আরও দৃঢ় এবং ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমেই জনগণ সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যখন জনগণের আন্দোলন চূড়ান্ত সফলতার মুখে, ঠিক তখনই আমাদের ঐক্য নষ্ট করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনা ও তার সহযোগীরা জনতার রোষানলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন তারা ভেতরে ভেতরে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে ঐক্যের ভিত্তি দুর্বল করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

গঠনমূলক সমালোচনার গুরুত্ব তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, মতভেদ এবং গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য হলেও, তা যেন কোনোভাবেই আমাদের মূল ঐক্যকে দুর্বল না করে। তিনি জোর দেন যে, এখন দলীয় বা গোষ্ঠীর স্বার্থ নয়, বরং জাতীয় স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। তার প্রত্যাশা, ফ্যাসিবাদবিরোধী সব শক্তি একই পতাকার নিচে এসে শহীদদের রক্তে রঙিন স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে।

স্বপ্নের বাংলাদেশের চিত্র তুলে ধরে তিনি বলেন, আমরা এমন একটি দেশ চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ভিন্ন মতের জন্য কেউ নির্যাতিত হবে না। ইনসাফ, ন্যায়নীতি ও সুশাসন থাকবে এবং দুর্নীতি ও স্বৈরতন্ত্রের পরিবর্তে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন, "বিভেদ নয়, ঐক্য চাই। আমরা ফ্যাসিবাদবিরোধী সব শক্তি একসাথে ছিলাম, আছি এবং থাকব—যতদিন না শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।"

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমানসহ বিএনপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

হাজারীবাগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার Politique হাজারীবাগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার 9 Views আওয়ামী লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর, রংপুরে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম উদ্বোধন Politique আওয়ামী লীগ নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর, রংপুরে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম উদ্বোধন 13 Views দিনাজপুরে জামায়াতের ১৩ উপজেলা ও শহর শাখার নতুন আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন Politique দিনাজপুরে জামায়াতের ১৩ উপজেলা ও শহর শাখার নতুন আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন 74 Views হাসিনার ফেরা, জুলাই সনদ আর বিএনপির সংকট: কোন পথে দেশ? Politique হাসিনার ফেরা, জুলাই সনদ আর বিএনপির সংকট: কোন পথে দেশ? 111 Views মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ Politique মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ 68 Views দ্বীপাঞ্চল কুতুবদিয়া উপজেলায় পেশাজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় Politique দ্বীপাঞ্চল কুতুবদিয়া উপজেলায় পেশাজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় 49 Views আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: Politique আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: 154 Views