কুষ্টিয়ার ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক, আদালতে চারজনের… | আই নিউজ বিডি

কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক, আদালতে চারজনের কারাদণ্ড

কুষ্টিয়া জেলার ভেড়ামারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।..
Condividi su Eidok
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক, আদালতে চারজনের কারাদণ্ড
Foto: archivio

কুষ্টিয়া জেলার ভেড়ামারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই দিনে ভ্রাম্যমান আদালতের নির্দেশে আরও চারজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ অক্টোবর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (খ- সার্কেল) মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা থানাধীন চাঁদগ্রাম ৩ নং ব্রিজ সংলগ্ন এলাকায় সর্দার ট্রেডার্স মুদি দোকানের সামনে অবস্থানরত মোঃ মাসুদ রানা (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
তল্লাশিতে তার পরিহিত ট্রাউজারের ডান পাশের পকেট থেকে একটি সিনথেটিক ব্যাগে রাখা ৯০ (নব্বই) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেটগুলোর মোট ওজন ৩৬ গ্রাম, আনুমানিক মূল্য প্রায় ২৭,০০০ টাকা। ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা তৈরি ও নমুনা সংরক্ষণ করা হয়।

এ ঘটনায় আসামী মোঃ মাসুদ রানা, পিতা-মোঃ রেজাউল, সাং- দক্ষিণ পাড়া, বাহিরচর, ভেড়ামারা, কুষ্টিয়া এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় ভেড়ামারা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া একই দিনে ভ্রাম্যমান  আদালতের রায় অনুযায়ী আরো চার জন আসামীকে গাঁজা ও টেপেন্ডা ডল সেবনের অপরাধে আসামিদের সাজা কার্যকর করা হয়।
চার জন আসামীরা হলেন, মোঃ নাসির উদ্দিন (৪০)  গাঁজা সেবনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা। মোঃ বাবু শেখ (৩৮) ট্যাপেন্টাডল সেবনের অপরাধে ৩ মাসের কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা। মোঃ মনিরুজ্জামান (৫০) গাঁজা সেবনের অপরাধে ৩ মাসের কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা। মোঃ তোফাজ্জেল (৭০) ট্যাপেন্টাডল সেবনের অপরাধে ৩ মাসের কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা।

সব আসামীদের সাজা কার্যকর করতে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং জেলার প্রতিটি থানায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত কুষ্টিয়া গড়তে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Notizie del distretto কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 4 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Notizie del distretto মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 34 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Notizie del distretto সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 55 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notizie del distretto সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 43 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notizie del distretto দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notizie del distretto সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notizie del distretto অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 73 Views